লোহাগাড়ায় করোনায় আক্রান্ত রোগীর বাড়িতে সাবেক ছাত্রনেতার মানবিক উপহার

নিজস্ব প্রতিবেদক, লোহাগাড়া:

চট্টগ্রামের লোহাগাড়া সমিতির পক্ষ থেকে লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকায় করোনায় আক্রান্ত আপন দুই বোনের পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন লোহাগাড়া উপজেলার সাবেক ছাত্রনেতা লোহাগাড়া সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: ফৌজুল কবির ফজলু।

বুধবার (১৩ মে) বিকেলে করোনা আক্রান্তের বাড়িতে এ খাদ্য সামগ্রী পাঠানো হয়।

১২ মে মঙ্গলবার কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে করোনায় পজেটিভ আসে উপজেলর পদুয়া ফরিয়াদেরকূল এলাকার আপন দু’বোন জান্নাতুল নাঈমা (২২) ও নাইমা (২০)। করোনায় আক্রান্ত দু’জনই উপজেলা সদরে লোহাগাড়া মা-শিশু হাসপাতালে নার্সের চাকুরী করেন।

লোহাগাড়া সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফৌজুল কবির ফজলু বলেন, লোহাগাড়া সমিতির পক্ষ থেকে পবিত্র রমজান মাসে পদুয়া ইউনিয়নের ফরিয়াদেরকুল এলাকায় করোনা পজিটিভ রোগীর পরিবারের কাছে মানবিক উপহার খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.