চকরিয়া পৌরসভার ৯ ওয়ার্ডে কর্মহীন দরিদ্র পরিবারকে আইএসডিই’র ত্রাণ বিতরণ করলেন মেয়র আলমগীর চৌধুরী

এম.মনছুর আলম,চকরিয়া:

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে এনজিও সংস্থা আইএসডিই’র উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণে জীবিকা হারানো কর্মহীন দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ত্রাণ বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) চকরিয়া পৌর এলাকায় ত্রাণ বিতরণ কর্মসুচির আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করছেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী।
এনজিও সংস্থা আইএসডিই’র চট্টগ্রামের আঞ্চলিক সমন্বয়ক এসএম নাজের হোসাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাংগীর আলম, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, এনজিও সংস্থা আইএসডিই’র বিভিন্ন বিভাগের কর্মকর্তা, আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।
চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, করোনা সংক্রমণের কারণে দেশের বেশিরভাগ শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। বিশেষ করে নিন্মআয়ের পরিবার গুলো আয়ের উৎস হারিয়ে ফেলার কারণে পরিবার পরিজন নিয়ে চরম অভাব অনটনে আছে। এই অবস্থায় জনগনের দুর্দিনে পাশে এগিয়ে এসেছেন এনজিও সংস্থা আইএসডিই।
উল্লেখ্য, আইএসডিই সংস্থাটির চট্টগ্রামের আঞ্চলিক সমন্বয়ক চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের কৃতিসন্তান এসএম নাজের হোসাইন মানবিক দায়িত্ববোধ থেকে এলাকার গরীব, দিনমুজুর ও দরিদ্র শ্রেনীর মানুষের জন্য ত্রাণ বিতরণের উদ্যোগ নিয়েছেন। এরই অংশহিসেবে ইতিমধ্যে বেশ কয়েকটি ইউনিয়ন ছাড়াও চকরিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডের কর্মহীন অন্তত শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহাতায় তুলে দিয়েছেন এনজিও সংস্থা আইএসডিই। #

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.