সংগ্রাম ২৬ এর পক্ষ থেকে খুরুশকুলে ঈদ উপহার বিতরন সম্পন্ন

আরিফুল হাসানঃ

খুরুশকুলের ঐতিহ্যবাহী শিক্ষা ও সামাজিক সংগঠন “সংগ্রাম ২৬ ” এর পক্ষ থেকে করোনায় কর্মহীন পরিবারের কাছে ঈদের উপহার সামগ্রী বিতরন করা হয়।খুরুশকুলের বিভিন্ন পাড়া, মহল্লার অসহায় ও কর্মহীন মানুষদের ঘরে ঘরে সংগ্রাম ২৬ এর সদস্যরা এ উপহার সামগ্রী পৌছিয়ে দেন। এ নিয়ে সংগ্রাম ২৬ এর সভাপতি মোহাম্মদ হোসাইন উপহার সামগ্রী বিতরন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং সকল নেত্রীবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি আরো বলেন সমাজের বৃত্তবানরা সামর্থ অনুযায়ী এ দুর্যোগ কালে অসহায় মানুষ পাশে দাড়ালে এ দুর্যোগ মহান আল্লাহর রহমতে কেটে যাবে।এজন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।
উক্ত উপহার সামগ্রী বিতরনের সময় উপস্থিত থেকে সহযোগিতা ও কার্যক্রম সম্পন্ন করেন সংগঠনের সাঃ সম্পাদক নেজাম উদ্দিন রুবেল, সিনিয়র সহ সভাপতি আবুবক্কর ছিদ্দক, সহ-সভাপতি আমানুল হক শামীম, যুগ্ম সম্পাদক ইমরান আব্দুল্লাহ,সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মিয়া, সহ সাংগঠনিক মোঃ ফারুক, প্রচার সম্পাদক রুবেল সিকদার, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, সমাজ সেবা বিষয়ক সম্পাদক সোহারাব রুস্তম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ শাহিন সহ উপস্থিত ছিলেন মোবারক হোছাইন, আজিম,হাসান,রিয়াজ,ইয়াসিন আরফাত,কামাল উদ্দীন সহ আরো অনেকে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.