মাসব্যাপী ইফতার বিতরণ করছে ভিন্নধর্মী সংগঠন কক্সবাজার বাইকার’স ক্লাব

সানজীদুল আলম সজীব, কক্সবাজার
বিশ্বব্যাপি করোনা ভাইরাস এর কারণে সৃষ্টি লকডাউনে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা থমকে গিয়েছে, এর মধ্যে শুরু হয়ে গেছে পবিত্র মাহে রমজান৷ এতে দেশের ভাসমান মানুষ, কায়েক শ্রমিক ও অসহায় শ্রেণীর বেশীর ভাগ মানুষ কর্মহীন হয়ে পড়েছে।
দেশের এসব ছিন্নমূলদের সহায়তায় রমজানের শুরু থেকে ইফতার সামগ্রি বিতরণ করে আসছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
এমন এক উদ্যোগ নিয়ে কাজ করছে ব্যতিক্রম ধর্মী একটি ফেইসবুক ভিত্তিক বাইকার দের সংগঠন কক্সবাজার বাইকার’স ক্লাব ( Cox’s Bazar Biker’s Club) । বেশ কয়েকটি বাইক নিয়ে ঘুরে ঘুরে তারা রমজানের প্রথম থেকেই প্রতিদিন ৩০-৪০ জন ছিন্নমূল এবং পথচারী রোজাদারদের মধ্যে ইফতার বিতরণে করে মানবিকতার অনন্য নজির সৃষ্টি করে কক্সবাজার জেলা জুড়ে।
এ ব্যাপারে Cox’s Bazar Biker’s Club এর এডমিন ইমতিয়াজুল হক তুষার জানন, আলহামদুলিল্লাহ আমরা ১২তম বারের মতো কক্সবাজার এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ইফতার বিতরণ করি। আমাদের ইফতার বিতরণের কাজ খুব ভালোভাবে সম্পন্ন করলাম।আজকে আমরা ৪০ জন ছিন্নমূল অসহায়ের হাতে সামান্য ইফতার উপহার স্বরুপ তুলে দেওয়ার চেষ্টা করি । Cox’s Bazar Biker’s Club এর উদ্যোগে কক্সবাজার তথা বাংলাদেশ সমস্ত বাইকার ভাইদের কক্সবাজার ভ্রমণে সর্বোচ্চ সহয়তার করবো। এছাড়া আমরা প্রতিনিয়ত অসহায় মানুষদের পাশে থেকে কাজ করে যাবো । আপনাদের ভালোবাসা ও দোয়া আমাদের একান্ত প্রয়োজন। আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ক্লাবের সকল সদস্যদের। আশা করি আমাদের মানবিক কাজে সকলে থাকবেন৷
এসময় আরো উপস্থিত ছিলেন জামশেদ শাকিল জয়, আতাউল্লাহ মোহাম্মদ নোমান, নাঈমুল ইসলাম নিল, অপু দাস, পূজন দাস, রাকিব মুন্না, মোহাম্মদ হাবিব।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.