এম.মনছুর আলম, চকরিয়া:
করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে কক্সবাজারের চকরিয়া উপজেলার বিভিন্ন জনপদে ঘরবন্দি থাকা হত-দরিদ্র, কর্মহীন শ্রমিক, ব্যবসায়ী, ইমাম- মুয়াজ্জিন, মসজিদ ও মন্দির ভিত্তিক শিক্ষক-শিক্ষিকাসহ উপজেলা প্রশাসনের জরুরি সেবা কল সেন্টার থেকে প্রাপ্ত আবেদনসহ ২০০ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষথেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে উপজেলা পরিষদ সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ বিভিন্ন এলাকার কর্মহীন, দরিদ্র ও শ্রমজীবি মানুষের হাতে উপজেলা প্রশাসনের পক্ষথেকে তিনি উপহার সামগ্রী তুলে দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে করোনা ভাইরাসের সংক্রমণের আশঙ্কায় থাকা কক্সবাজারের চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার কর্মহীন অচ্ছ্বল, দরিদ্র, হত-দরিদ্র, ইমাম- মুয়াজ্জিন, মসজিদ ও মন্দির ভিত্তিক শিক্ষক-শিক্ষিকাদের পরিবারের মাঝে উপজেলা প্রশাসন থেকে উপহার সামগ্রী বিতরণ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ সামসুল তাবরীজ।
জানা গেছে, করোনা ভাইরাসের প্রভাবের কারণে সরকারি নির্দেশে কক্সবাজারের চকরিয়া উপজেলা ও পৌরসভা এলাকায় বেশিরভাগ শ্রমজীবি মানুষ ঘরবন্দি হয়ে থাকায় বেশি বেকায়দায় পড়েছেন। অপরদিকে কাঁচামাল ও মুদির দোকান ছাড়া উপজেলার প্রত্যন্ত জনপদের দোকান-পাটগুলোও বন্ধ রয়েছে। এই অবস্থায় বন্ধ হয়ে গেছে দিনমজুর, রিক্সাচালক, ইজিবাইক টমটম চালকসহ হতদরিদ্র মানুষগুলোর রুটি-রুজির ব্যবস্থা। মুলত করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে কর্মহীন হয়ে বাড়িতে বন্দি হয়ে পড়া মানুষ যাতে খাবার নিয়ে কোন সংকটে না পড়েন সেজন্য উপজেলা প্রশাসনের তরফ থেকে ২০০শত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীসহ প্রতি পরিবারকে একটি করে উপহার হিসেবে প্যাকেট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ। ##
| |
পরের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.