পবিত্র রমজান উপলক্ষে পৌর ছাত্রলীগের মাঝে উপহার সামগ্রী তুলে দেন মেয়র আলমগীর চৌধুরী

এম.মনছুর আলম,চকরিয়া :
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে ও পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ মানুষের পাশাপাশি এবার কক্সবাজারের চকরিয়া পৌরসভা ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে উপহার সামগ্রী হিসেবে ইফতার বিতরণ করেছেন পৌরসভা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও পৌর সভার মেয়র মো.আলমগীর চৌধুরী।
শুক্রবার (৮মে) বিকালে চকরিয়া পৌরসভা কার্যালয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে মেয়র আলমগীর চৌধুরী ব্যক্তিগত তহবিল থেকে এ উপহার সমাগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি, সম্পাদকসহ তৃণমূল নেতাকর্মীরা।
পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ বলেন, করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে দেশের এ ক্রান্তিলগ্নে ছাত্রলীগের তৃণমূলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর কর্তৃক দেয়া উপহার ইফতার সামগ্রী পেয়ে নেতাকর্মীরা অত্যান্ত খুশি। এ দু:সময়ে পৌর মেয়র ছাত্রলীগের খোঁজ নিয়ে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি।
চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী উপহার সমাগ্রী পৌর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজসহ নেতা কর্মীদের মাঝে বিতরণ করতে পেরে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞত। দেশের চলমান করোনা সংক্রমণ পরিস্থিতিতে সাধারণ মানুষের ন্যায় ছাত্রলীগের তৃণমূলের কর্মীদের মাঝেও উপহার হিসেবে ইফতার সামগ্রী দিতে পেরে নিজেকে গর্ববোধ করছি।
তিনি আরো বলেন, যে কোন দূর্যোগময় পরিস্থিতিতে দলীয় নেতা কর্মীরদের পাশে থেকেছি, ভবিষ্যতেও তাদের পাশের থাকার জন্য সর্বদা চেষ্ঠা অব্যাহত থাকবে বলে তিনি জানান।##

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.