ওয়ান নিউজ:
চকরিয়া উপজেলার দোকান মালিক ও ব্যবসায়ীদের সর্বসম্মত সিদ্ধান্তে ঈদ পর্যন্ত উপজেলার সকল মার্কেট বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তে ধন্যবাদ জানিয়েছেন সামাজিক সেচ্ছাসেবী সংঘটন ‘স্বাধীন মঞ্চ’। সংঘঠনের পক্ষ থেকে বলা হয়, এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত থাকা জনপ্রতিনিধি, প্রশাসন ও সকল ব্যবসায়ী-মালিক ভাইদের প্রতি কৃতজ্ঞ ও ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, চকরিয়া উপজেলার সকল মার্কেট বন্ধ রাখার দাবীতে স্বাধীন মঞ্চ প্রতিবাদ কর্মসূচী ঘোষণা করে। এই দাবীতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বরাবর স্বাধীন মঞ্চ, কালের কণ্ঠ-শুভ সংঘ ও পিস ফাইন্ডার যৌথ স্মারকলিপি প্রদান করে।
এই গণদাবীর সাথে একাত্মতা জানিয়ে চকরিয়া সিটি সেন্টার ও ওয়েস্টার্ন প্লাজা বন্ধের ঘোষণা দেন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমিতি। পরবর্তীতে বৃহস্পতিবার ও শুক্রবার প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সাথে দুই দফা বৈঠকের পর চকরিয়া ব্যবসায়ী সমিতি ও মার্কেট মালিকেরাও সর্বসম্মত ভাবে মার্কেট বন্ধের ঘোষণা দেন।
পাশাপাশি মার্কেট মালিকেরা দুইমাসের দোকান ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন। চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী মার্কেটের দারোয়ানদের বেতন বহন ও পৌরসভায় বসবাসকারী দোকানের কর্মচারীদের জন্য ঈদ উপহারের ঘোষণা দিয়েছেন।
পৌরসভার বাইরে বসবাসকারী কর্মচারীদের উপজেলা পরিষদ থেকে ঈদ উপহার দেওয়ার ঘোষণা দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী। এই সময় বৈঠকে আরো উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মুজিবুল হক।
সেচ্ছাসেবী সংঘঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, কিছু অসাধু ব্যবসায়ী সেহরী থেকে সকাল আটটা পর্যন্ত গোপনে দোকান খোলা রাখেন বলে অভিযোগ আছে। আশাকরি আপনারা এই অপচেষ্টা করবেন না। সেক্ষেত্রে জনগণ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.