ওয়ান নিউজঃ
মহেশখালীতে নাছিমা আকতার নামের এক স্কুল ছাত্রী খুন হয়েছে। সে শাপলাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। শুক্রবার (৮ মে) রাত ৯টায় শাপলাপুরের বুধারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রী ঐ এলাকার জনৈক মোহাম্মদের কন্যা।
জানা যায়, স্থানীয় এক বখাটের প্রতিবাদ করায় তার উপর এই নির্মম হামলা চালানো হয়।
নিহতের ভাই জালাল জানান,পানি ফেলার ঘটনাকে কেন্দ্র করে নিহত স্কুল ছাত্রীর পরিবারের সাথে একই এলাকার কবির আহমদের পুত্র কাউছার (২৩) এর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘাতক কাউসারের লাথির আঘাতে ঘটনাস্থলেই স্কুল ছাত্রী নাসিমার মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এই ব্যাপারে অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে বলে জানান। তিনি আরো বলেন মুল হত্যাকারিকে ধরতে পুলিশের অভিযান চলছে।
সুত্রঃ cw বাংলা

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.