নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের রামুতে অবৈধ পাথর বোঝাই ডাম্পার জব্দ করেছে বাঘখালী রেঞ্জ। রবিবার (৩ মে) বিকাল ৪ টায় কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কমকর্তার নির্দেশে এই অভিযান চালানো হয়। জানা যায়,রামুর বাঘখালী রেঞ্জাধীন বাঘখালী বিটের উখিয়ার ঘোনা নামক এলাকার সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে সংগ্রহকৃত পাথর নিয়ে যাচ্ছিলো দস্যুরা।এমন সময় খবর পেয়ে রেঞ্জকর্মকর্তা আতা এলাহী ও সঙ্গীয় ফোর্সসহ অভিযানে চালান।এসময় লকডাউন অমান্য করে অবৈধ পাথর বোঝাই ডাম্পারটি আটক করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান,বন আইনে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.