প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত-২৯শে এপ্রিল বুধবার ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌স্থানীয় একটি অনলাইন পোর্টালে “উখিয়ার সোনাইছড়িতে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় আহত ১” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার/আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি সম্পূর্ণ কাল্পনিক। ঘটনাবিহীন এহেন মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও তথ্য বিহীন সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য প্রশাসনসহ সর্বস্তরের মানুষের প্রতি বিশেষভাবে অনুরোধ রইল।

ঘটনা বিহীন, হাস্যকর সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। কোন না কোন অপ্রীতিকর পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে সংবাদকর্মীকে এমন ঘটনা বিহীন, বিভ্রান্তিকর, মিথ্যা তথ্য দেওয়া হয়েছে, যা কোন ভাবেই কাম্য নয়। ভবিষ্যতে সরেজমিনে গিয়ে তথ্য উপাত্ত সংগ্রহের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য সংবাদকর্মী/সম্পাদকের প্রতি বিশেষভাবে অনুরোধ রইল।

প্রকাশিত সংবাদে ভিকটিমের ফুটেছের ক্ষতস্থান দেখলে স্পষ্ট হওয়া যায় যে, এটি কি সন্ত্রাসী হামলা নাকি নাটকের মঞ্চ থেকে তোলা ছবি। টাকা বা স্বজনপ্রীতির কাছে জিম্মি হয়ে যে কারো ব্যাপারে মিথ্যা ও রুচিহীন মন্তব্য সংবাদকর্মীর যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। তাই জাতির বিবেক খ্যাত সাংবাদিকতার মহৎ পেশাকে সবকিছুর ঊর্ধ্বে রেখে সংবাদ পরিবেশন করেন এবং জাতিকে বিভ্রান্তিকর তথ্য থেকে মুক্তিদিন ।

প্রতিবাদকারীর পক্ষে :-

শামসুল আলম সোহাগ ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.