ডুলাহাজারা ইউনিয়নে ১৩৫৯ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার চাউল বিতরণ

এম.মনছুর আলম,চকরিয়া:
করোনা ভাইরাস সংক্রমণ প্রাদুর্ভাবের কারণে জীবিকা হারানো কর্মহীন ১৩৫৯ পরিবারের মাঝে
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল আমিনের সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আলহাজ শওকত আলী, ইউনিয়ন পরিষদের সচিব হুমায়ুন কবির, পরিষদের সকল মেম্বার, চকরিয়া উপজেলা মৎস্যজীবিলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম টিটু ছাড়াও আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান আলহাজ নুরুল আমিন বলেন, ডুলাহাজারা ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে দেশে চলমান করোনা সংক্রমণে জীবিকা হারানো পরিবার দেখে দেখে জিআর কার্ড এর তালিকার মাধ্যমে মোট ১৩৫৯ শ্রমজীবি, দিনমুজুর, কর্মহীন পরিবারের নারী-পুরুষের হাতে (প্রতি পরিবারকে) ১০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.