আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাংগীর আলম বাহাদুর করোনাভাইরাস প্রতিরোধে কর্মহীন অসহায় মানুষের ঘরে ঘরে ছুটছেন ইফতার সামগ্রী ও ত্রান নিয়ে।
সোমবার ২৭ শে এপ্রিল দিন ব্যাপী ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘর বন্দী মানুষের খোজে ছুটে বেড়াচ্ছেন।
এসময় তিনি দক্ষিন বাইশারী গ্রামের শত বছর বয়সের এক বিধবা মৃত মুসলিম হাওলাদারের স্ত্রী র” কাল বৈশাখীতে উড়িয়ে নেওয়া ঘর পরিদর্শন করেন এবং তাৎক্ষনিক মানবিক সহায়তার হাত বাড়িয়ে চাউল , ডাউল, চিনি,পিয়াজ, লবন, চনাবুট, সেমাই, আলু, ডিম, তৈল সহ নানা সামগ্রী প্রদান করেন।
এছাড়া বিকালে অসহায় কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন।
স্থানীয়রা জানান, আওয়ামীলীগ সভাপতির এই মানবিক দৃষ্টান্ত আজীবন স্বরন করবে এলাকাবাসী।
আওয়ামীলীগ সভাপতি বলেন দীর্ঘ একটি মাস কর্মহীন হয়ে পড়েছে সাধারন মানুষ । তিনি সরকারের পাশাপাশি সকল বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান । তিনি আরে বলেন সম্পুর্ন নিজ উদ্যোগে যতটুকু সম্ভব ত্রান তৎপরতা ও সহযোগীতা অব্যাহত রেখছি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.