এম.মনছুর আলম, চকরিয়া :
বৈশ্বিক ভাবে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনার ভাইরাসের প্রভাবে পুরো বিশ্ব আজ স্থবির হয়ে পড়েছে। মহামারী এ রোগে আক্রান্ত হয়ে দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। সারা দেশে অঘোষিত ভাবে চলছে লকডাউন। আর এতে গৃহবন্দী হয়ে বিপাকে পড়ছে কর্মহীন ও দরিদ্র মানুষ। বিশেষ করে যারা দিন আনে দিন খায়, তাদের পরিবারের অবস্থা আজ চরম ভয়াবহ। করোনা’র প্রাদুর্ভাব এ অনেক দিন মজুর দরিদ্র বাড়িতে খাওয়া বন্ধ হয়ে গেছে। মধ্যবিত্ত-নিম্ন মধ্যবিত্ত পরিবারেও চলছে একই অবস্থা।
দরিদ্ররা চাইতে পারলেও মধ্যবিত্তরা লজ্জায় ত্রাণও চাইতে পারেন না। দেশের প্রতিটি শহর ও গ্রামে-গঞ্জে তার ব্যতিক্রম নয়। এ দুর্যোগের সময়ে কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নে গৃহবন্দী কর্মহীন ও দরিদ্র মানুষের মাঝে পবিত্র মাহে রমজানে খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়ালেন বদরখালী বাজারের বিশিষ্ট চাউল ব্যবসায়ী আলহাজ্ব ছৈয়দ নুর সওদাগরের সুযোগ্য সন্তান মেসার্স ইসমাঈল রাইচ এজেন্সীর মালিক তরুন ব্যবসায়ী মো: ইসমাইল সওদাগর। তিনি ইতোমধ্যে ব্যক্তিগত তহবিল থেকে দ্বিতীয় দফায় বিভিন্ন ওয়ার্ডের গরীব, অচ্ছল দিনমুজুর ও নিম্ন আয়ের ৫শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। জাতির এ চরম দুর্যোগ মুহূর্তে ইসমাঈল এর মানবিক সহায়তা পেয়ে তার ওয়ার্ডের দরিদ্র ও অসহায় মানুষ গুলোর মুখে হাসি ফুটেছে। বিশেষ করে কর্মহীন, শ্রমজীবি ও দরিদ্র পরিবার গুলো সবার আগে তাদের পাশে থেকে খাদ্য সহায়তার হাত বাড়িয়ে দেয়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শনিবার সারাদিন তিনি প্রতিটি গরীব পরিবারের সদস্যদের হাতে নিজেই খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। করোনায় গৃহবন্দী গরীব ও অচ্ছল পরিবার সমূহ খাদ্য সহায়তা পেয়ে খুবই খুশি হয়েছে।
তরুণ ব্যবসায়ী মো: ইসমাঈল বলেন, করোনা ভাইরাসের প্রভাবে দুর্যোগের এই মুহুর্তে সামর্থ অনুযায়ী এলাকার গরীব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্ঠা করেছি।
ইতোমধ্যে প্রথম দফায় ইউনিয়নের কয়েক ওয়ার্ডের ৫০০টি পরিবারের মাঝে আমার ব্যক্তিগত তহবিলের উদ্যোগে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। ইনশাল্লাহ পর্যায়ক্রমে আরও কয়েক ওয়ার্ডের সকল গরীব পরিবারের ঘরে খাদ্য সহায়তা পৌছে দেয়া হবে। তিনি সবাইকে ঘর থাকার আহবান জানিয়ে বলেন, বদরখালী ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ আপনারা সরকারি নির্দেশনা মেনে চলুন, নিজে এবং পরিবার সদস্যদের নিরাপদ রাখুন, প্রতিবেশিকে নিরাপদে থাকার সুযোগ দিন।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.