হতদরিদ্র ১০৫০টি পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন সী রিসোর্স লিমিটেড

চট্টগ্রাম প্রতিনিধি:

করোনা ভাইরাসের সংকটময় পরিস্থিতিতে সাধারণ জনগণের দুর্ভোগ লাঘবের লক্ষ্য ও পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন সী রিসোর্স লিমিটেড এর চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী।

কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর এলাকার ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের তত্ত্বাবধানে গত শুক্রবার (২৪ এপ্রিল) ৮ ও ৯নং ওয়ার্ডে এক হাজার ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী (চাল, ডাল, তেল, তেল, ছোলা, পেঁয়াজ ইত্যাদি) বিতরণ করেন সী রিসোর্স লিমিটেড।

এসব খাদ্যশস্য বিতরণকালে সী রিসোর্স লিমিটেডের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর নির্বাহী পরিচালক ও ব্যাবসায়িক প্রধান আনোয়ারুল হক, সহকারী মহাব্যবস্থাপক ও অপারেশন মনোয়ার পারভেজ, আইনী পরামর্শক ও হিসাব শাখার সহ-ব্যবস্থাপক অ্যাডভোকেট খোকন চন্দ্র দে, সেন্ট্রাল ষ্টোর কিপারের সহকারী ব্যবস্থাপক আবুল বশর।

এছাড়াও উপস্থিত ছিলেন ইছানগর ৯ নং ওয়ার্ড আ’লীগ এর সাধারণ সম্পাদক আলী হায়দার, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, চরপাথরঘাটা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরমান হায়দার, ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম, নুরনবীসহ এলাকার সামাজিক ব্যক্তি ও সী রিসোর্স লিমিটেডের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সী রিসোর্স লিমিটেডের চেয়ারম্যান আব্দুর রউফ চৌধুরী জানান, করোনা ভাইরাসের কারণে অঘোষিত লকডাউন চলমান থাকায় সাধারণ জনগণ খুব কষ্টে রয়েছে। এজন্য আমাদের প্রতিষ্ঠান থেকে যথসামান্য খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। সামনে রমজান মাসে সাধারণ মানুষের জন্য অারও খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হবে।

স্থানীয় সাধারণ মানুষ রোজা শুরুতেই নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে সী রিসোর্স লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.