আরিফুল হাসান, নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের একটি শিক্ষা ও সামাজিক সংগঠন সংগ্রাম ২৬”। গতকাল বিকাল ৪টায় এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি মোহাম্মদ হোসাইন।
সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে করোনা ভাইরাসের আবদ্ধ হতদরিদ্র, কর্মহীন ও অসহায় মানুষকে ত্রাণ দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়।

উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক কাউসারুল হাসান সাজ্জাদ উচ্চ শিক্ষা অর্জনের লক্ষ্যে সুদূর চীন দেশে থাকার কারণে উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিক্তিতে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল, ও সুসংগঠিত করার জন্য সকল সদস্যদের মতামতের ভিক্তিতে নেজাম উদ্দিন রুবেলকে “সংগ্রাম ২৬” এর সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি আবুবক্কর ছিদ্দক, সহ-সভাপতি আমানুল হক শামীম, যুগ্ম সম্পাদক ইমরান আব্দুল্লাহ, জানে আলম চৌং জানিব, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল মিয়া সহ সাংগঠনিক মোঃ ফারুক, প্রচার সম্পাদক রুবেল সিকদার, ক্রীড়া বিষয়ক সম্পাদকমোঃ রাশেদুল ইসলাম, সমাজ সেবা বিষয়ক সম্পাদক সোহারাব রুস্তম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ শাহিন সহ উপস্থিত ছিলেন আজিম,হাসান,রিয়াজ,ইয়াসিন আরফাত, সহ আরো অনেকে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.