নেজাম উদ্দিন,
করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় উপার্জন হারানো ও দরিদ্র কর্মহীন মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে কক্সবাজার পৌরসভার দক্ষিণ টেকপাড়া পল্লবী লেইন সমাজ কমিটিতে ৩০ পরিবারের মধ্যে মঙ্গলবার (২১এপ্রিল) ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। জিআর এর বরাদ্দকৃত ওই চাল পৌরসভার ৭নং ওয়ার্ড ও ৮নং ওয়াডের্র অসহায় দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান, সাংবাদিক নেজাম উদ্দিন, পল্লবী লেইন সমাজ কমিটির আহবায়ক বেলাল হোসেন, নিয়াজ র্মোশেদ লিটন, সমাজ কমিটির প্রচার সম্পাদক কামরুজ্জমান, সামিউল আলম শুভ, প্রমুখ।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.