কক্সবাজার মেডিকেলে ৪ জনের করোনা শনাক্ত

ইমাম খাইর,
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৭৩ জনের সংগৃহীত করোনার স্যাম্পলের মধ্য থেকে ৬৩ জনের ফলাফল পাওয়া গেছে।
রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৫ টা ২০ মিনিটে প্রাপ্ত ফলাফলে ৪ জনের করোনা ‘পজিটিভ’ ধরা পড়েছে।

সেখানে ৩ জন মহেশখালীর এবং ১ জন টেকনাফের।

কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডাঃ মোহাম্মদ শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

অবশিষ্ট ১০ জনের ফলাফল আগামীকাল সোমবার সকালে দেয়া হবে বলে তিনি জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.