রামুতে করোনা’র ত্রান তিত করলা

মোঃ নেজাম উদ্দিনঃ
করোনা ভাইরাসের কারনে বিশ্বব্যাপী আতংকে আছে। ঠিক সেই মুহুর্তে সারা বাংলাদেশও আজ করোনায় আতংক। আজ অবধি বাংলাদেশে করোনা রোগী সনাক্ত করা হয়েছে বেশকিছু।  কিছু করোনা রোগী মারাও গেছে। এই থেকে পরিত্রান পেতে সরকার কঠোরভাবে কাজ করছে। লকডাউনের মাধ্যমে সকল জনসাধারনকে বাড়ির বাইরে আসতে বারণ করা হচ্ছে। এতে কাজ করছে পুলিশ, সেনাবাহিনী সহ সকল আইনশৃংখলা বাহিনীর সকল সদস্য। সাধারণ মানুষ বাইরে আসতে না পারায় তাদের আয় ক্ষমতা কমে যাওয়ায় সরকার হাতে নিয়েছে সবার ঘরে খাদ্য পৌছে দেয়ার। এরই ধারাবাহিকতায় রামু উপজেলায় বিভিন্ন ইউনিয়নে অন্যান্য খাদ্য সামগ্রীর পাশাপাশি সবজি হিসাবে পৌছে দিচ্ছে তিত করলা।
রামু উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে চেয়াম্যানদের মাধ্যমে রামু উপজেলাবাসির জন্য করোন ভাইরাসের কারনে লকডাউনে থাকা সাধারণ মানুষের জন্য প্রতি ইউনিয়নে ৩ শত কেজি তিত করলা পাঠিয়েছে রামু উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা  জানান।
১৮এপ্রিল( শনিবার) এই তিত করলা সাধারণ জনগনের জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৌছানো হয়েছে বলে একটি সুত্র জানিয়েছে।  তিত করলা গুলো১৯ এপ্রিল (রোববার) গ্রামবাসিদের বিতরণ করা হবে বলে জানা যায় ।
এদিকে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় কুমার চাকমার সাথে কথা হলে তিনি জানান, রামু উপজেলায় করোনা ভাইরাসের জন্য অনেক সবজি চাষীরা বাজারে নিয়ে যেতে না পারায় সঠিক মুল্য পাচ্ছেনা। তাই তাদের কথা চিন্তা করে বাজার মুল্য নিশ্চত করতে উপজেলা প্রশাসন  সবজি চাষীদের কাছ থেকে সঠিক মুল্যে আমরা ক্রয় করে তা বিভিন্ন ইউনিয়ের সাধারণ মানুষদের জন্য পাঠানো হয়েছে। এতে সবজি চাষী তার সঠিক মুল্য পেলো, অন্য দিকে আমার উপজেলার সাধারণ জনগন সবজি খেতে পারলো। আশা করছি এতে সবজি চাষীরাও যেমন লাভবান হবেন ঠিক তেমনি সকল বাড়িতে আমি এই দুঃসমে অন্যান্য সামগ্রীর সাথে সবজি পাঠাতে পারছি।
এ ব্যাপারে গর্জনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন, রামু উপজেলা প্রশাসন আমার ইউনিয়নের সাধারণ মানুষের জন্য তিত করলা পাঠিয়েছেন। এটি একটি মহৎ উদ্যোগ। এতে যেমন সবজি চাষীরা সঠিক মুল্য পেয়েছে ঠিক তেমনি ইউনিয়নের সাধারণ মানুষ সবজি খেতে পারবে।
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে দেশ-বিদেশ আজ স্থবির হয়ে পড়েছে। দেশের প্রতিটি মানুষ করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবে তাদের জীবিকা হারিয়েছে ঘরবন্দী হয়ে দিন কাটাচ্ছে। সারা দেশের ন্যায় কক্সবাজারের রামু উপজেলা জুড়েও চলছে লকডাউন। এ দুর্যোগ সময়ে খেটে খাওয়া মানুষের কাজকর্ম বন্ধ থাকার কারণে দিনমজুর, দরিদ্র, অসহায় ও শ্রমজীবি নিম্ন আয়ের মানুষগুলো পড়েছে চরম আর্থিক সংকটে। এ দুর্যোগে মানবিক সহায়তা হিসেবে ও হতদরিদ্র ও কর্মহীন মানুষের পাশে খাদ্য সামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন রামু উপজেলা প্রশাসন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.