সানজিদুল আলম সজিবঃ
![]()
কক্সবাজার শহরের পাহাড়তলীর ইসুলুঘোনা এলাকায় ইয়াবা সংশ্লিষ্ট জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছৈয়দ আলম প্রকাশ বিডিআর সৈয়দ (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে৷
শনিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় এ ঘটনা ঘটে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান কবির এ ঘটনা নিশ্চিত করে।
প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে সদর মডেল থানার উপ-পরিদর্শক আরিফ জানান ইয়াবা ব্যবসায় বাধা দেয়া নিয়ে পূর্বশত্রুতার জের ধরে, প্রতিবেশী ও প্রতিপক্ষ মোহাম্মদ হোসনের পুত্র আলমগীর, আলমগীরের শ্যালক জলিল, ফরিদের পুত্র জাহাঙ্গীর মিলে বিডিআর সৈয়দ এবং তার পুত্রকে ডেকে নিয়ে যায়। পূর্বপরিকল্পিত ভাবে কথা কাটাকাটির এক পর্যায়ে দা-ছুরি চাপাতি দিয়ে উপর্যুপরি হামলা করে, সন্ত্রাসীরা পালিয়ে যায়। এতে ঘটনাস্হলেই বিডিআর ছৈয়দ নিহত হয় এবং তার পুত্র জুয়েল আহত হয়। খবর পেয়ে পুলিশ উপ পরিদর্শক আরিফের নেতৃত্বে একদল পুলিশ তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজন কে মৃত ঘোষণা করেন।এবং পুত্র জুয়েলর অবস্থা আশংকাজনক বলেন৷
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান কবির জানান খবর পেয়েছি ইয়াবা ব্যবসায় বাধা দেওয়া এবং জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে। আমরা তাদের ধরতে অভিযান চালাচ্ছি। মৃত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.