বাড়ির পাশে মধ্যবিত্ত ছাত্রলীগ কর্মীদের দিকে একটু নজর দিন।- প্রশাসনের উর্ধতনদের প্রতি মোরশেদ হোসেন তানিমের আকুতি।
মধ্যবিত্ত পরিবারের সন্তান গুলোই বেশিরভাগ ছাত্রলীগ করে। এই সংকটে মিছিল করা ছেলেগুলো কাউকে কিছু বুঝাতে পারছে না, বলতেও পারছে না কারণ দল ক্ষমতায় তাই মুখ বন্ধ করে সহ্য করছে।
তবে তাদেরও সবার পরিবার অাছে, স্বজন আছে অভাব আছে।
টানা দল ক্ষমতায় অনেকে অনেক কিছু পেয়েছেন কিন্তু আমার দুর্দিনের ছাত্রলীগের কর্মীরা কিছুই পাইনি।
তবুও যার যতটুকু সম্ভব তা দিয়ে সর্বোচ্চ ভাবে এই সংকটে সাধারণ মানুষের বিপদে ত্রাণ নিয়ে ছুটে যাচ্ছে।সামনে রমজান সংকট সবার ঘরে সুতরাং
আমি কক্সবাজার জেলার চারটি আসনে সংসদ সদস্য বৃন্দ, উপজেলা চেয়ারম্যান বৃন্দ,স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ সহ জেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ-
এবং ছাত্রলীগ করে আজকে যারা বড় বড় চেয়ার পেয়েছেন দয়াকরে আপনাদের প্রতি অনুরোধ করছি আপনার বাড়ির পাশে মধ্যবিত্ত পরিবারের যে সমস্ত ছাত্রলীগের কর্মীরা রয়েছে এখন তাদের প্রতি একটু নজর দিন।
মনে রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ত্রাণকে কেউ নিজের সম্পদ মনে করবেন না ও স্বজনপ্রীতি করবেন না।
কাজী মোরশেদ হোসেন তানিম
সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)
বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার জেলা

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.