কক্সবাজারে উপসর্গ নিয়ে মারা যাওয়া নারী করোনা আক্রান্ত ছিলেন না

নিজস্ব প্রতিবেদকঃ

শুক্রবার (১৭ এপ্রিল) কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে মৃত্যু রোগীর নমুনা পরীক্ষায় নেগেটিভ পাওয়াগেছে।

রামু উপজেলার গর্জনিয়া এলাকার ৫০ বছর বয়সের ওই নারী রোগী ভর্তি হওয়ার আধা ঘণ্টার মধ্যে মারা গেলে তিনি করোনা আক্রান্ত সন্দেহ করা হয়েছিল।

রোগীটি করোনাভাইরাস জীবাণু আক্রান্ত কিনা, তা নিশ্চিত হতে তার দেহের স্যাম্পল সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে টেস্টের জন্য পাঠানো হয়েছিল।

শনিবার (১৮ এপ্রিল) সেই রিপোর্টে নেগেটিভ পাওয়া গেছে। তিনি আগে থেকেই এ্যাজমা ও ডায়াবেটিসের রোগী ছিলেন।
বিষয়টি সদর হাসপাতালের তত্বাবধায়ক ও উপ পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন নিশ্চিত করেছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.