ঘরে থাকুন সুস্থ থাকুন

প্রিয় হোয়াইক্যংবাসী আসসালামু আলাইকুম।

ঘরে থাকেন সুস্থ থাকেন।

বলতে বলতে করোনা নামক ভয়াবহ ভাইরাসটি চীন থেকে বিভিন্ন দেশ পার হয়ে আপনার আমার ঘরের সামনে হাজির।
সবাই জানেন কক্সবাজারে যে করোনা ভাইরাসের রোগী পাওয়া গেছে তার বাড়ি নাইক্ষংছড়ি। নাইক্ষংছড়ির থেকে বালুখালী আর বালুখালী থেকে হোয়াইক্যং বেশী দূরে না। সেই একজন তাবলীগ ফেরত লোক। আর একজন তাবলীগের সাথে সবাই কেমন করে মিলেমিশে চলেন তা সবার জানা আছে। সেই লোকটি কোথায় কোথায় গেছে বা কার কার সাথে তার হাতের স্পর্শ হয়েছে এবং কোন গাড়িতে করে যাতায়ত করেছে তা আমরা জানিনা।

হোয়াইক্যং ইউনিয়নের ১ নং ও ২ নং ওয়ার্ডের যে সমস্ত টমটম বা সিএনজিগুলা আছে সেইগুলা প্রতিনিয়ত হোয়াইক্যং ইউনিয়ন থেকে পালংখালী ইউনিয়নে যাতায়াত করে। বিশেষ করে রোহিঙ্গা জনগোষ্ঠী বসবাস এলাকা কুতুপালং ক্যাম্পের লোকজন নিয়ে। আর সেই টমটমের মাধ্যমে কিছু লোকজন নির্ভয়ে নিশ্চিন্তে যাতায়াত করেন বা যাতায়াত করে এমন লোকজনেরর সাথে প্রতিনিয়ত মিলামিশা করেন। সরকার ও সরকারি বাহিনীর নির্দেশ অমান্য করে যারা রাস্তা-ঘাটে, মাঠে-ক্ষেতে চলাফেরা করতেছে  তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া খুবই জরুরী।

আমাদেরর দেশে দিন দিন করোনা ভাইরাসের রোগী যে হারে বেড়েই যাচ্ছে সেই হারে কিন্তু সুস্থ হচ্ছে না। আপনি /আমি সচেতন না হলে আমাদের অকাল মৃত্যু অনিবার্য হবে। এই মৃত্যু কেমন ভয়াবহ তা সবাই কম বেশি জানেন।

আজকে কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি হওয়ার কিছুক্ষনের মধ্যেই মৃত্যু হয়েছে বলে গণমাধ্যমে দেখা যাচ্ছে। কেন মারা গেছে? সেই হয়তো আমাদের মত অবহেলা করে সচেতন হয়নি।
এটা একটা মহামারী রোগী। আমেরিকা, ইতালি, স্পেনের মত শক্তিশালী দেশের তুলনায় বাংলাদেশ কিছুই না। এই ভাইরাস নিয়ে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশগুলা হিমশিম খেয়ে যাচ্ছে। আজ ১৭এপ্রিল আমাদের বাংলাদেশ নতুন শনাক্ত হয়ছে ২৬৬ জন মোট শনাক্ত ১৮৩৮জন, নতুন মৃত্যু ১৫ জন, মোট মৃত্যু ৭৫জন।

এবার একটু হলেও ঘরে থাকুন। সর্বোপরি আমার হোয়াইক্যং ইউনিয়নবাসীর প্রতি হাতজোড় করে অনুরোধ করতেছি। দয়া করে আপনার ঘরে থাকুন। আপনার সন্তানের খোঁজ-খবর রাখেন। এমন কি জরুরি কাজে সেই রাস্তায় যাচ্ছে? এমন কি গুরুত্বপূর্ণ আলাপের জন্য বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আমি/আপনি সচেতন না হলে এই দেশ, এই জাতি, এই পরিবার কে রক্ষা করবে?

সরকার যথেষ্ট পরিমাণ সচেতন আছে, এখন আমাদের সচেতন হতে হবে। প্লিজ দয়া করে সবাই সচেতন হোন। নিজে দেশকে তো আর রক্ষা করতে পারবেন না, এবার অনন্ত পক্ষে নিজ পরিবারের কথা চিন্তা করে ঘরে থাকেন। গরীব অসহায় মানুষের পাশে থাকেন। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের খোঁজ-খবর রাখেন।

রাজিবুল হক চৌধুরী রাজ
মনির ঘোনা হোয়াইক্যং টেকনাফ কক্সবাজার।
আইন অনুষদ
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.