করোনায় প্রথম বাংলাদেশে চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ডা. আয়েশা আকতার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ডা. আয়েশা আকতার জানান, আজ ভোর ৬টা ৪৫ মিনিটি ডা. মঈনুদ্দিন মারা গেছেন।

গত ৫ এপ্রিল সন্ধ্যায় ডা. মঈনুদ্দিনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর অবস্থার অবনতি হলে ৭ এপ্রিল শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেয়া হয় তাকে।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যুবরণ করলেন মেডিসিন ও হার্ট স্পেশালিস্ট ডা. মঈনুদ্দিন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.