সানজীদুল আলম সজীব
নভেল করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে চলমান লকডাউনের মধ্যে অর্থনৈতিক সংকটে পড়া সবাইকে সহযোগিতার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ন্যায্য মূল্যে চাল বিতরণের ঘোষণা দেন, যা সরকারের বিভিন্ন জনপ্রতিনিধির মাধ্যমে তাদের স্বীয় এলাকায় ন্যায্য মূল্যে অভাবগ্রস্হদের বিতরণের জন্য নির্দেশ দেন।
এমতাবস্থায় কিছু স্বার্থলোভী সরকার সমর্থিত নেতা এই চাল বিভিন্ন ভাবে চুরি করে যা অামরা গত কিছু দিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখাতে পাচ্ছি। আমার মতে একাত্তরের স্বাধীনতা বিরোধী রাজাকারদের ছেয়ে ২০২০ এর এই চাল চোর গুলো বেশী ভয়ঙ্কর। দেশের এমন সংকটাপন্ন অবস্থায় সরকারী দলের নাম ভাঙিয়ে যারা এই কাজ করছে তাদের মোবাইল কোর্টের মাধ্যমে যথাযথ জরিমানাসহ শাস্তির আওতায় এনে গণহারে বহিস্কার করা হোক।
একজন চোর একটি দলের হতে পারে নাহ৷ সে দলের ছত্র ছায়ায় থাকে৷ আর এই একজনের কারণে পুরা একটা দলের বদনাম কখন ও মেনে নেওয়া যায় নাহ। তারা কখনও একটা দলের জন্য মঙ্গলজনক কোন কিছু বয়ে আনতে পারে না ৷ আর এখনই মোক্ষম সময় আসল নেতা বা জনপ্রতিনিধি চেনার। এই অবস্হায় যারা গরীবের হক মেরে খাচ্ছে তারা কখনও মানুষের পর্যায়ে পড়ে নাহ। সে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ।
এই সংকট মোকাবেলায় প্রশাসন খুবই আন্তরিকতা নিয়ে কাজ করছে তাদের কাজ গুলো ভুয়সী প্রশংসা পাওয়ার যোগ্য।
এসময় প্রত্যেকের একটা আন্তরিকতা নিয়ে কাজ করা প্রয়োজন, বিশেষ করে যারা রাজনীতি করে তাদের আরও বেশি দায়িত্ববোধ থাকতে হবে, কারণ তারা জনগণের সেবক হিসেবে নিজেকে দাবি করে থাকে। রাজনীতি মানে দেশ প্রেম, যার ভিতরে দেশ প্রেম নেই সে কখনো রাজনীতিক ব্যক্তিত্ব হতে পারে না। কাজেই প্রত্যেককেই জাতির এমন সংকটাপন্ন অবস্হায় আন্তরিকভাবে কাজ করতে হবে।
সবশেষে আমি বাংলাদেশে করোনা ভাইরাসের আক্রান্তে হয়ে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফেরাত কামনা করছি।
আর যারা নিজের জীবন বাজি রেখে ( চিকিৎসক, চিকিৎসা সেবায় নিয়োজিত কর্মকর্তা কর্মচারীগন, সশস্ত্রবাহিনী, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন , ছাত্রসংগঠন) এই ক্রান্তিলগ্নে জনগণের সেবা করে যাচ্ছেন তাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলে ভাল থাকবেন, নিরাপদে থাকবেন৷
সানজীদুল আলম সজীব
১ম বর্ষ
আইন অনুষদ,
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, কক্সবাজার।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.