দোকান খোলা রাখায় গুণতে হলো জরিমানা

ইমাম খাইর, কক্সবাজার
সরকারি নির্দেশ অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার অপরাধে কক্সবাজার সদরের ঈদগাঁওতে এক দোকানদারকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহরিয়ার মুক্তার এই দণ্ড প্রদান করেন।
একইদিন সদরের ভারুয়াখালী, ফকিরের কবর বাজার, কক্সবাজার শহরের বাহারছড়ায় সতর্কতামূলক প্রচারণা ও অভিযান চালানো হয়।
তবে কাউকে জরিমানা করা হয় নি।
এ প্রসঙ্গে মোহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, করোনা ভাইরাস থেকে সতর্ক থাকতে সতর্কতামূলক প্রচারণা পরও অনেকে দোকানপাট খোলা রাখছে। অনর্থক ঘোরাফেরা ও আড্ডা দিচ্ছে।
জনগণকে আরো বেশি সতর্ক করতে অভিযান পরিচালনার পরিচালনা করা হচ্ছে। প্রশাসনিক অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.