বাইশারী ইউনিয়ন ছাত্রলীগের উদ‌্যোগে হ‌্যান্ড স‌্যানিটাইজার বিতরণ

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি

নাইক্ষ‌্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন ছাত্রলীগের উদ‌্যোগে করোনা ভাইরাসে আতঙ্কিত বাইশারী ইউনিয়নের বিভিন্ন এলাকার মসজিদ, মন্দির, গির্জা,বৌদ্ধ বিহার, তদন্ত কেন্দ্র সহ সর্বজনসাধরণের মাঝে হ‌্যান্ড স‌্যানিটাইজার বিতরন করেন ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ।

সোমবার (৬ এপ্রিল ) বাইশারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ।পার্বত‌্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়ের সার্বিক সহযোগীয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক রবিন বাহাদুর এবং বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি/সাধারন সম্পাদকের নির্দেশনায় বাইশারী ইউনিয়নে হ‌্যান্ড স‌্যানিটাইজার বিতরন করেন ইউপি ছাত্রলীগ নেতৃবৃন্ধ।

আর উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি হাবিব উল্লাহ, সহ সভাপতি সাজেদুল করিম, যুগ্ন সাধারন সম্পাদক শাহ জালাল সাঈদ,সাংগঠনিক সম্পাদক বুছিং মার্মা সহ নেতৃবৃন্দ।

বাইশারী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এসএনকে রিপন সাংবাদিককে বলেন,পার্বত‌্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ধর্মবিষয়ক সম্পাদক রবিন বাহাদুরের পক্ষ থেকে আমরা করোনা ভাইরাসে লকডাউন ঘোষিত বাইশারী বিভিন্ন এলাকায় হ‌্যান্ড স‌্যানিটাইজার বিতরন করেছি। ইনশাআল্লাহ শুরু থেকে আমরা করে আসছি এবং পর্যাক্রমে আমরা যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে বাইশারী ইউনিয়ন ছাত্রলীগ প্রস্তূত আছি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.