আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের বাইশারীতে জেলা পরিষদের পক্ষ থেকে পাওয়া ৪৫০ পরিবারে জন্য খাদ্যশস্য কর্মহীন মানুষের ঘরে ঘরে পৌছে দিলেন চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি ও পরিষদের সদস্য বৃন্দরা।
৫ এপ্রিল রবিবার সকাল ১০ টার সময় ইউনিয়নের ৪নং ওয়ার্ড করলিয়া মুরা গ্রাম থেকে আনুষ্ঠানিক ভাবে এর কার্যক্রম শুরু করা হয় বলে চেয়ারম্যান মোঃ আলম জানান।
তিনি আরো জানান ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মেম্বার ও গন্যমান্যদের সমন্নয়ে সকল সরকারী সহায়তা প্রদান করা হবে। কোন ধরনের অনিয়ম সহ্য করা হবেনা। সরকারের নির্দেশনা মোতাবেক প্রতিটি অসহায়দের খাদ্যশস্য পৌছো দিব ইনশাআল্লাহ।
জেলা পরিষদের পক্ষ থেকে ৪৫০ পরিবারের মাঝে জন প্রতি ৮ কেজি চাউল ২ কেজি করে আলু প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি, সিনিয়র সাংবাদিক আবদুল হামিদ, স্থানীয় ইউপি সদস্য আনোয়ার সাদেক, সাংবাদিক আবদুর রশিদ প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.