নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্ব আতংক করোনা ভাইরাসের কারণে হোম কোয়ারেন্টাই থাকা দু’হাজার কর্মহীন শ্রমজীবি মানুষকে ত্রাণ বিতরণ করেছেন কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। বুধবার (১ এপ্রিল) রামু ও কক্সবাজার সদর উপজেলার দুই হাজার গাড়ি ও হোটেল শ্রমিককে দশ কেজি করে চাল বিতরণ করেন। বুধবার সকাল থেকে মিনিট্রাকে (পিকাপ) করে বিভিন্ন শ্রমিক সংগঠনের কার্যালয় থেকে শ্রমিক নেতাদের উপস্থিতিতে কর্মহীন শ্রমজীবিদের চাল বিতরণ করেন সাইমুম সরওয়ার কমল এমপি। এ সব শ্রমজীবি মানুষের মধ্যে মিনিট্রাক (পিকাপ), বাস, কোস্টার, রামু লাইন, কক্স লাইন, মাইক্রোবাস, ছারপোকা, জীপ, সিএনজি, টমটম, ভ্যানগাড়ি, রিক্সা চালক ও হোটেল শ্রমিক রয়েছে।
ত্রাণ বিতরণ কালে শ্রমজীবি মানুষদের সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, করোনা ভাইরাস সংক্রমন, নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সকলকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা ভাইরাস সংক্রমন রোধ ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতা সৃষ্টির পাশাপাশি বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করতে হবে। করোনা ভাইরাস শূণ্যের কোটায় না আসা পর্যন্ত কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। এমপি কমল বলেন, এ ত্রাণ আমার ব্যক্তিগত তহবিল থেকে দেয়া। সরকারি ভাবেও কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণ পৌঁছে দেয়া হবে। তিনি সকলকে আতংকিত না হয়ে নিজ নিজ ঘরে অবস্থান করার অনুরোধ জানান।
সিএনজি অটোরিক্সা শ্রমিক সমিতির সভাপতি ছৈযদ আহমদ জানান, করোনা ভাইরাসের কারনে সিএনজি চালকরা অনেক কষ্টে দিনাতিপাত করছেন। এমন পরিস্থিতিতে সাইমুম সরওয়ার কমল এমপি শ্রমিকদের মাঝে দশ কেজি করে চাল বিতরণ করে দুর্যোগ মুহুর্তে সাহায্যের হাত প্রসারিত করেছেন। যে কোন দূর্যোগকালিন সময়ে সাইমুম সরওয়ার কমল এমপি অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান। এবারও তিনি কর্মহীন শ্রমিকদের পাশে এসে আবরো প্রমান দিলেন এমপি কমল একজন শ্রমিকবান্ধব নেতা।
রামু উপজেলা পরিবহন মটর শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আহসান উল্লাহ রনি জানান, করোনা পরিস্থিতির কারনে গণপরিবহন ব্যবস্থা বন্ধ রয়েছে। গাড়ি চলাচল বন্ধ থাকায় কর্মহীন শ্রমিকরা অসহায় অবস্থায় ছিলো। এ সময় কেউ শ্রমিকদের পাশে এগিয়ে না আসলেও শ্রমিকবান্ধব নেতা আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি অসহায় শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করায় শ্রমিকরা আজ অনেক খুশি। শ্রমিকনেতা আহসান উল্লাহ শ্রমিকদের দুঃসময়ে এমপি কমল পাশে থাকায় পরিবহন মটর শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ত্রাণ বিতরণকালে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
| |
পরের খবর

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.