শ্রমজীবি মানুষদের খোঁজে  খাদ্যসামগ্রী দিলেন চকরিয়া থানার ওসি

এম.মনছুর আলম, চকরিয়া:
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় পক্ষকাল ব্যাপী নিরলস ভাবে জনসচেতনতামূলক কাজ করে যাচ্ছে। বৈশ্বিক এ দুর্যোগের সময় হোম কোয়ারেন্টাইনে থাকা ঘরবন্দী অসহায়, দরিদ্র ও শ্রমজীবি মানুষের পাশে এসে দাঁড়ালেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিবুর রহমান।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় দিনমজুর ও শ্রমজীবি মানুষ খোঁজে খোঁজে খাদ্যসামগ্রী তুলে দেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, করোনা ভাইরাস সংক্রমণে চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার নিন্মআয়ের মানুষগুলো বেশি দুর্ভোগে আছে। সরকারি বরাদ্দের আলোকে শ্রমজীবি এসব মানুষের জন্য সাধ্য মতো খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। শ্রমজীবি ও কর্মহীন এসব মানুষের দুর্যোগকালীন সময়ে তাদের পাশে দাঁড়ানো সবার একান্ত কর্তব্য। এরই অংশ হিসেবে চকরিয়া থানা পুলিশ উপজেলার শ্রমজীবি ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, মানবিক কর্তব্যের অংশহিসেবে মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে চকরিয়া থানা পুলিশের পক্ষথেকে প্রথমধাপে একশত জনের হাতে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। প্রতিজনকে চাল, ডালসহ রান্না উপকরণসহ শুকনো খাবার দেয়া হয়।
আগামীতে অসহায় ও হতদরিদ্রদের খোঁজে এ খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.