নিজস্ব প্রতিবেদকঃ,
রামু কাউয়ারখোপের মনিরঝিল এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাইয়ের হাতে ভাই গোলাম কাদের হত্যার ঘটনায় ৭ জনকে আসামী করে রামু থানায় মামলা দায়ের করেছে নিহতের স্ত্রী জোবাইদা আক্তার (১৯)। মামলা নং ৪৫/২০২০। নিহত গোলাম কাদের রামু কাউয়ারখোপের পশ্চিম মনিরঝিল নন্নাকাটা গ্রামে বাসিন্দা। বৃহস্পতিবার (২৬ মার্চ) রামু থানায় এই মামলা লিখিত হয় বলে নিশ্চিত করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের। আসামীরা হলেন নিহত গোলাম কাদের এর আপন বড় ভাই পশ্চিম মনিরঝিল গ্রামের মৃত আবদুল হাসিমের পুত্র ওসমান গনি (৪৫), একই পিতার সন্তান আবদুর রহমান (৩৭), ছোট ভাই আবদুর রহিম(২৩) ও নবী হোসেন (২১) ,মৃত ছৈয়দ আহমদ এর পুত্র আপন মামা সাবেক ইউপি সদস্য মোঃ হোসেন (৫২), আলী আহমদের পুত্র জেবুল হোসন, ও নিহত গোলাম কাদের বড়ভাই ওসমান গণির এর স্ত্রী শামশুন্নাহার। এজাহারে বলা হয় গোলাম কাদের (২৭) কে জমি সংক্রান্ত বিরোধে পূর্ব পরিকল্পিত ভাবে ডেকে নিয়ে গিয়ে তার ভাই ও এজাহারে লিখিত অন্যরা মিলে হত্যার করে। জানা যায় গত ২৪ মার্চ মঙ্গলবার সকালে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে পার্র্শ্বতী সোনাইছড়ি নন্নাকাটা গ্রামে এজাহারভুক্ত আসামীরা তাদের সহোদর ভাই গোলাম কাদের (২৭)এর উপর হামলা করে । পরে স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার গোলাম কাদেরকে মৃত ঘোষনা করে । এদিকে ওইদিন সন্ধ্যায় গোলাম কাদেরের এক ভাই নবী হোসেন পাশ্ববর্তী পুর্ব রাজারাকুল গ্রামে ঘোরাফেরা করলে গ্রামবাসীর তাকে ধরে পুলিশে সোপর্দ করে । তার স্বীকারোক্তিমতে ২৫ মার্চ বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার পুর্বক ময়নাতদন্ত সম্পন্ন করে। মনিরঝিল ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য জহিরউদ্দীন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সহোদর ভাইদের মধ্যে এভাবে খুনের ঘটনায় পুরো গ্রামবাসী হতভাগ। নিহতের স্ত্রী জোবাইদা আক্তার জানান, কিছুমাস আগে আমাদের বিয়ে হয়েছে আমি এখন গর্ভবতী আমার একমাত্র সম্বল আমার স্বামীকে আমার কাছ থেকে তারা চিরতরে সরিয়ে দিয়েছে, তারা আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাদের সকলকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হউক।
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৪৯

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.