২৬ মার্চ থেকে দেশের সব ট্রেন বন্ধ ঘোষণা

ওয়ান নিউজ ডেক্সঃ  ২৬ মার্চ থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত দেশের সব লোকাল ও মেইল ট্রেন বন্ধ ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে এমন ঘোষণা দেয়া হয়েছে।

এর আগে রবিবার (২২ মার্চ) দেশের সুপার মার্কেটগুলো সহ সব দোকান বন্ধের ঘোষণা দেয়া হয়। দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দোকানগুলো বন্ধ থাকবে। তবে, কাঁচাবাজার, ওষুধের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে।

এর আগে দুপুরে আসন্ন এইচএসসি পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেয়া হয়। আগামী এপ্রিল মাসের প্রথমদিকে পরীক্ষার নতুন রুটিন জানানো হবে। রবিবার (২২ মার্চ) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ববিরার (২২ মার্চ) বিকেলে সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টা দেশে নতুন করে ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে ২৭ জন। নতুন করে আর কেউ মারা যাননি। তবে আক্রান্তদের মধ্যে আরো ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও জানালেন তিনি। সব মিলিয়ে সুস্থ হয়ে ফিরলেন ৫ জন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.