জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের পাশে মধ্যাহ্নভোজ দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কক্সবাজার জেলা কমিটির আহ্বায়ক হাসনা হুরাইন এর সভাপতিত্বে ১৭ মার্চ (মঙ্গলবার) দুপুরে খুরুস্কুল মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা ও হেফজখানা মিলনায়তনে অনুষ্টিত হয়। অনুষ্টানের প্রধান অতিথি ছিলেন দৈনিক রূপালী সৈকতের সম্পাদক ফজলুল কাদের চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার সিভিল সোসাইটিজ ফোরাম সাধারণ সম্পাদক আ ন ম হেলাল উদ্দিন, বাংলা ভিশনের ষ্টাফ রিপোর্টার মোর্শেদুর রহমান খোকন, কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহিন আবদুর রহমান, কক্সবাজার সদর হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের প্রধান ডাঃ আশিকুর রহমান, কক্সবাজার সদর হাসপাতালের ডাঃ শহিদুল আলম, দৈনিক রূপালী সৈকতের বার্তা সম্পাদক মোঃ নেজাম উদ্দিন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক শাখাওয়াত হোসেন তুর্য, প্রমুখ।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জম্মশত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, শিশুদের দুপুরের খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আহবায়ক কমিটির সদস্য ইব্রাহিম খলিল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.