নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার উত্তর বন বিভাগ ও বাকঁখালী রেঞ্জের যৌথ অভিযানে রামু উপজেলা সদরের নিকটবর্তী এলাকায় ১৩ মার্চ (শুক্রবার) ভোররাত থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিশেষ টহলদল, ৩৬ টি অবৈধ গর্জন, ও তেলসুর লম্বা তক্তা পাচারকালীন সময় জব্দ করা হয়। সেই সাথে ২ টি স- মিলে অভিযান চালিয়ে আনুমানিক এক হাজার আর এফ সেগুন বল্লী, ৫০.০ ঘনফুট বিবিধ গোলকাঠ জব্দ করা হয়।
জব্দকৃত বনজদ্রব্যের আনুমানিক মূল্য দুই লক্ষ টাকা। বিধিমোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।
বাকঁখালী রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী জানান, কাঠ চোরাকারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা কাঠ চোরাকারবারিদের প্রতিরোধ করতে প্রতিজ্ঞাবদ্ধ। সকলের সহযোগিতা কামনা করছি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.