গর্জনিয়াতে ইপসা আস্থার সহযোগিতায় বন্ধ হলো বাল্য বিবাহ

বার্তা পরিবেশকঃ গর্জনিয়া ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের নাবালিকা এক শিশু মেয়েকে বিয়ে় দিচ্ছিল  তার পরিবার। এটি তাৎক্ষণিক স্থানীয় একটি এনজিও কর্মী রামু উপজেলা নিবার্হী কর্মকর্তা প্রণয় চাকমাকে অবগত করলে তিনি তাৎক্ষণিক  ব্যবস্থা গ্রহণ করে। এবং  গর্জনিয়া পুলিশ ফাঁড়িকে বিষয়টি  দেখার জন্য  বলেন। এদিকে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির অফিসার আনিসুল হক এর প্রচেষ্টায় ও আস্হা প্রকল্পের সোস্যাল মুভিলাইজেশন অফিসার এর সহযোগিতায় বন্ধ হলো বাল্য বিবাহ। ইতোমধ্যে ইপসা উপজেলার বিভিন্ন ইউনিয়নে আরো বেশ কয়েকটি বাল্য বিবাহ বন্ধ করেছেন।সোমবার (৯ মার্চ ) উপজেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন এর ৩ নং ওর্য়াড এ মাঝের মুরার মর্জিনা আক্তার, মাতা মরিয়ম খাতুন। একই ইউনিয়নের ছয় সন্তানের জনক ১নং ওয়ার্ড এর   আব্দুস ছালাম পিতা  মৃত আবুল কালাম এর সাথে দিনক্ষণ ঠিক হয়। 

বিষয়টি আস্থা প্রকল্পের মাধ্যমে জানতে পারেন উপজেলা প্রশাসন। তাৎকনিক গর্জনিয়া পুলিশ ফাঁড়ির  ইনচার্জ নিজ উদ্যোগে  উভয় পক্ষের অভিভাবকদের সাথে যোগাযোগ করেন। এর আগে তিনি মোবাইলে বাল্য বিবাহের কূফল সম্পর্কে অভিভাবকদের বুঝান।
গর্জনিয়ার ইনচার্জ আনিসুল হক  এলাকায় গিয়ে উভয় পক্ষের অভিভাবক, এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বাল্য বিবাহের কূফল সম্পর্কে বুঝালে বর ও কনের অভিভাবকরা তাদের ভূল বুঝতে পেরে বিবাহের সিদ্ধান্ত থেকে ফিরে আসেন। উভয় পক্ষের অভিভাবকরা সকলের উপস্থিতিতে কনে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়েতে বাধ্য করবে না বলে কথা দেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.