নেজাম উদ্দিন, কক্সবাজার।
কক্সবাজারে প্রগতি লাইফ ইন্সুইরেন্স লিমিটেড এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ জালালুল আজিম সভাপতিত্বে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বার্ষিক সম্মেলন-২০১৯ রবিবার(৮মার্চ) সকালে কক্সবাজারের লং বীচ হোটেল এ অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর চেয়ারম্যান খলিলুর রহমান,বিশেষ অতিথি ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও হিসাব) চন্দ্র শেখর দাস।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সম্মেলন উদযাপন কমিটির আহবায়ক ও সিএফও চন্দ্র শেখর দাসসহ এফসিএ এবং প্রকল্প প্রধানগণ। এছাড়াও সারাদেশ থেকে উন্নয়ন কর্মকর্তারা এই সম্মেলনে যোগ দেন।
সম্মেলনে ২০১৯ সালের ব্যবসা পর্যালোচনা করা হয় এবং ২০২০ সালের ব্যবসা বর্ষের নির্ধারিত লক্ষ্য ও তা অর্জনের বিভিন্ন দিক আলোচনা করা হয়। ব্যবসায় সাফল্য অর্জনের ও গ্রাহক সন্তুষ্টির উপর বিশেষ জোর দেয়া হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.