নেজাম উদ্দিন, কক্সবাজারঃ
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন লবণকে শিল্পপণ্য হিসাবে তালিকভুক্ত করা হবে এবং লবণের ন্যায্যমুল্য নিশ্চিত করতে উপযোগিতা সহ যাচাই বাছাই করে কক্সবাজারে লবণ বোর্ড প্রতিষ্টা করা হবে।
মন্ত্রী বলেন, লবণচাষীদরে বাঁচাতে হবে। লবণের ন্যায্য মূল্য দিতে লবণে র্ভুতুকি দেয়া হবে। কৃষি ঋণের ব্যবস্থা করা হবে। তার সাথে লবণচাষীদরে দেয়া দাবীগুলো আমরা যথাযথভাবে মূল্যায়ন করবো। আপনাদের দাবির আলোকে লবণের মূল্য এবং আরো চাষ বাড়াতে একটা স্থায়ী সমাধান বের করবো। তিনি বলনে, লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ব্যবসায়ীদরে নিয়ে বসবে সরকার। ব্যবাসায়ীদের সাথে বসে চাষীদরে র্স্বাথ রক্ষার যা করণীয় সব পদক্ষেপ নেয়া হবে।ব্যবসায়ীদের সাথে সমন্বয় করেই লবণের ন্যায্য মূল্য নির্ধারণ করা হব।
তিনি আবেগভরা কন্ঠে বলেন, আমিও একজন লবনচাষী চকরিয়াতে আমার লবণ চাষের জমি আছে। সেখানে বিভিন্ন সময় আমি লবণ চাষ করেছি সুতরাং আমি আপনাদের কষ্ট বুঝি।
গত ৬ মার্চ (শুক্রবার) কক্সবাজারে মোল্লা সল্ট (ট্রিপল রিফাইন্ড)ইন্ডাঃ লিঃ এর
মুজিব বর্ষ উপলক্ষে লবণ চাষীদের কাছ থেকে লবন ক্রয় উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিশেষ অতিথি বক্তব্যে ককক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন বলেন, কোন সিন্ডিকেটের হাতে যেন লবণ শিল্প তুলে দেয়া না হয়। কারণ, শিল্প বেঁচে থাকলে দেশ বাঁচবে। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, যেভাবে লবণের দাম নিশ্চিত করা দরকার সরকারকে তাই করতে হবে। চাষিদের বাঁচাতে হবে। ন্যায্য মূল্য নিশ্চিত ও চাষিদের উৎসাহ যোগাতে সরকারের পক্ষ থেকে ‘বাফার স্টক’ গড়ে তুলা দরকার। সু্বিধাবাদি মাঝপথে না দাঁড়াতে পারে তা ব্যবস্থা করতে হবে। বিদেশ থেকে অবৈধ পথে আমদানি বন্ধ করতে হবে বলেও জানান জেলা প্রশাসক।
মোল্লা সল্টের চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। মোল্লা সল্টের পরিচালক মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন -আশেক উল্লাহ রফিক এমপি, কানিজ ফাতেমা আহমেদ এমপি, বিসিকের চেয়ারম্যান মোস্তাক হাসান, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ সেলিম উদ্দিন। বিসিক পরিচালক খলিলুর রহমান, প্রমুখ।
স্বাগত বক্তব্যে মোল্লা সল্টের চেয়ারম্যান মোল্লা মোহাম্মদ মজনু বলেন, বিভিন্ন পথে বিভিন্ন নামে লবণ আমদানি হচ্ছে। তীব্র প্রতিযোগিতার মাঠে আমরা টিকে থাকতে পারছি না।
অনুষ্ঠানে লবণ ব্যবসায়ী চট্টগ্রামের বাঁশখালির আবু আহমেদ, মহেশখালীর আবদুল মালেক, চকরিয়ার বদরখালীর সরওয়ার আলম, ডুলাহাজারার হাজি ইয়াকুব আলী, খুটাখালীর শফিকুর রহমানকে মোল্লা সল্টের পক্ষে লবণ ক্রয়ের অগ্রিম চেক তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.