বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা তারেকা পরভীনের বিদায়, অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের পুরুষ্কার বিতরন
আবদুর রশিদ নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তারেকা পারভিনের অবসর জনিত বিদায় সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের অভিভাবক ও ছাত্র ছাত্রীদের পুরুষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৫ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টার সময় বিদ্যালয় মাঠে বর্নাঢ্য আয়োজনে পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ, আলম কোম্পানির সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ত্রি রতন চাকমা।
সহকারী শিক্ষিক সেলিম জাহাংগীর ও ছিদরাতুল মুনতাহা আইভির যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আক্তার উদ্দিন, বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাংগীর আলম বাহাদুর, ইদগড় হেডম্যান পাড়া সঃপ্রাঃ প্রধান শিক্ষক হামিদুল হক, নারিঝবুনিয়া সঃপ্রাঃ প্রধান শিক্ষক মংলায়ে মার্মা, সাংবাদিক আবদুর রশিদ, সাংবাদিক শাহিন ছাত্রলীগ সভাপতি এস এন কে রিপন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোছাইন।
মান পত্র পাঠ করেন সিনিয়র শিক্ষক ছিংছালা চাক।
এছাড়া অনুষ্ঠানে বক্তৃতা রাখেন বিদায় শিক্ষিকা তারেকা পারভীন। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তারেক হোছাইন অভি।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার বলেন আজকের শিশু আগামীর দেশ ও জাতি গঠনের ভবিষ্যৎ। কোন শিশুকে অবহেলা করা চলবেনা। তিনি আরো বলেন বর্তমান সরকার শিক্ষাবান্দ্বব সরকার। সরকার শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে শিশুদের জন্য বিনা মুল্যে বই, শিক্ষা বৃত্তি, দুপুরের খাবারের ব্যবস্থা সহ নানা কর্মসূচি হাতে নিয়েছে। তাই কোন শিশু যাতে লেখাপড়া থেকে বাদ না পড়ে সে দিকে লক্ষ রাখার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছাড়া ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.