রফিকুল ইসলাম :
উখিয়ার কুতুপালং সংলগ্ন নাইক্ষ্যংছড়ির উত্তর ঘুমধুমে সরকারি লীজভুক্ত পাহাড় থেকে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালি ও মাটি পাচার করছে স্থানীয় কতিপয় প্রভাবশালী মহল। এতে পাহাড় ও বনের শ্রেণি পরিবর্তন করায় পরিবেশ নষ্টের পাশাপাশি ধ্বংস করা হচ্ছে প্রাকৃতিক সম্পদের।
সরজমিন দেখা যায়, নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের উত্তর ঘুমধুমের আজুখাইয়া মগঘাট এলাকায় একাধিক স্হানে প্রকাশ্যে মেশিন দিয়ে পাহাড় কেটে বালি ও মাটি পাচার করা হচ্ছে। পাহাড়ী খাদ সংলগ্ন ছড়া থেকে মেশিনের সাহায্যে পানি ঢুকিয়ে পাহাড় বিলুপ্ত করে বালি আহরণ করে তা ডাম্প ট্রাক যোগে বিভিন্ন স্হানে অবাধে বিক্রি করা হচ্ছে।
জানা গেছে, ২৭১ নং তুমব্রু মৌজার ১৬৭১,১৬৪৫, ১৬৪৩ দাগের আন্দরে ব্যবসায়ী ইয়াহিয়াসহ স্হানীয় অনেক লোকের মালিকানাধীন ও দীর্ঘ মেয়াদী লিজ রয়েছে। এসব পাহাড় টিলায় গড়ে তোলা হয়েছে বিভিন্ন বনজ ও হর্টিকালচার বাগান। সরকারীভাবে লিজকৃত জমি ও প্লটের সৃজিত বাগানে বিশাল পাহাড়ের খাদে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে ভূমির শ্রেণি পরিবর্তন ঘটিয়ে বালি ও মাটি পাচার অব্যাহত রয়েছে।
১০/১৫জন শ্রমিক দিয়ে রাতদিন বালি ও মাটি আহরণ করে যাচ্ছে স্থানীয় প্রভাবশালী ফরিদ আলম (৫০), আব্দুর রহমান (৫৫)সহ কয়েকজন চিহ্নিত বালিখেকো। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে জমি ও বাগানের মালিকরা অভিযোগ করার খবর পাওয়া গেছে। এসব ভূমি দস্যু ও পাহাড় খেকোদের বিরুদ্ধে আদালতে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান স্হানীয় সাধন বড়ুয়া, সৈয়দ আলমসহ বেশ কয়েকজন।
স্হানীয় লোকজনের অভিযোগ আজুখাইয়া মগঘাট এলাকায় সরকারি লীজভুক্ত পাহাড় থেকে অবৈধ ভাবে এভাবে পাহাড়ে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করে বালি ও মাটি পাচার অব্যাহত থাকলে আগামী কয়েক বছরে অস্থিত্ব হারাবে ঘুমধুমের অধিকাংশ পাহাড়।
ঘুমধুম ইউনিয়নের স্হানীয় সংরক্ষিত ইউপি সদস্য ফাতেমা বেগম বলেন, দীর্ঘদিন ধরে মগঘাট এলাকার কতিপয় লোকজন উক্ত স্থান থেকে রাতদিন প্রকাশ্যে মাটি ও বালি পাচার করছে। অনেকে বিষয়টি জানলেও ভয়ে তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেনা।
ইয়াহিয়া গার্ডেনের পাহারাদার সাধন বড়ুয়া বলেন, আজুখাইয়া মগঘাট এলাকার বালিখেকো ফরিদ আলম, আব্দুর রহমান নেতৃত্বে কিছু অসাধু ব্যক্তি পাহাড় ধ্বংসে মেতে উঠেছে। সৃজিত লীজকৃত প্লটের পাহাদার হিসেবে আমি পাহাড় ও বাগান ধ্বংস করে মাটি ও বালি পাচারে নিষেধ করায় তারা আমাকে মামলার হুমকি দিচ্ছে। পাহাড় খেকোদের হুমকি-ধমকির কারনে তিনি আতঙ্কের মধ্যে রয়েছে বলে জানান।
ঘুমধুম ইউনিয়নের স্হানীয় সংরক্ষিত ইউপি সদস্য ফাতেমা বেগম বলেন, দীর্ঘদিন ধরে মগঘাট এলাকার কতিপয় লোকজন উক্ত স্থান থেকে রাতদিন প্রকাশ্যে মাটি ও বালি পাচার করছে। অনেকে বিষয়টি জানলেও ভয়ে তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেনা। বান্দরবান পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক একেএম শামীমুল আলম খুরশি বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতিত কেউ বালি উত্তোলন ও পাহাড় কেটে পাচারে জড়িত থাকলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.