পর্যটন নগরী কক্সবাজারে দেশি পর্যটকই মূল ভরসা আগ্রহ নেই বিদেশী পর্যটকদের

মোহাম্মদ নেজাম উদ্দিন, কক্সবাজারঃ

নয়নাভিরাম সুবিশাল প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য, বৈচিত্র্যপূর্ণ নানাবিধ সংস্কৃতি, দৃষ্টিনন্দন জীবনাচার বাংলাদেশকে একটি বহুমাত্রিক আকর্ষণসমৃদ্ধ পর্যটন গন্তব্য হিসেবে বিশ্বে পরিচয় করিয়ে দেয়। বাংলাদেশের দৃষ্টিনন্দন পৃাকৃতিক সৌন্দর্যে যুগে যুগে বহু ভ্রমণকারী মুগ্ধ হন। বাংলাদেশ স্বল্প আয়তনের দেশ হলেও বিদ্যমান পর্যটন আকর্ষণে যে অনাবিল বৈচিত্রতা সহজেই পর্যটকদের আকর্ষণ করতে পারে। পৃথিবীর বুকে বাংলাদেশ যে কয়টি বিষয় নিয়ে গর্ব করতে পারে তার মধ্যে অন্যতম হলো প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত কক্সবাজার সমুদ্র সৈকত। কক্সবাজার সমুদ্র সৈকত হলো পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। ১২০ কিমি দীর্ঘ সৈকতটি বালু কাম কাদার অস্তিত্ব পাওয়া যায় না। তাই পৃথিবীর বিভিন্ন দেশের সমুদ্র সৈকতের চেয়ে কক্সবাজারের সমুদ্র সৈকত বিশেষ তাৎপর্যপূর্ণ বলা চলে কিন্তু এদিকে সরেজমিনে দেখা যায় ভিন্নচিত্র
দিন দিন বিদেশি পর্যটক শূন্য হয়ে পড়ছে বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজার। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত অথবা পাহাড় বেষ্টিত নয়নাভিরাম প্রকৃতি কোনো কিছুই আকর্ষণ করতে পারছে না দেশের বাইরের পর্যটকদের। প্রতি বছর এখানে যে লাখ লাখ পর্যটক ভিড় করেন তার সিংহভাগই দেশি পর্যটক। একটা সময় ছিল যখন কক্সবাজারে আন্তর্জাতিকমানের হোটেল-মোটেল প্রায় ছিল না বললেই চলে। যাতায়াত ব্যবস্থাও ছিল দুর্গম। তবে এখন পরিস্থিতি পাল্টেছে। কক্সবাজার জুড়েই নির্মিত হয়েছে একাধিক আন্তর্জাতিকমানের বিলাসবহুল হোটেল-মোটেল। নির্মাণাধীন রয়েছে আরো অনেকগুলো।

কক্সবাজার এখন আগের তুরনায় অনেক উন্নত সড়ক যোযোগ ব্যবস্থা যেমন উন্নত হয়েছে ঠিক তেমনি আকাশ পথে নিয়মিত যাওয়া আসা করছে অভ্যন্তরিন বিমানগুলো। কিন্তু এতসব আয়োজন যেই বিদেশি পর্যটকের আশায় তাদেরই দেখা নেই। প্রতিনিয়তই কমছে তাদের সংখ্যা।সম্প্রতি রোহিঙ্গা সংক্রান্ত কিছু বিদেশী স্থায়ীভাবে কক্সবাজারে আইএনজিওতে চাকরির সুবাধ দেখা গেলেও প্রকৃত বিদেশী পর্যটক নেই বললে চলে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আউটসোর্সিংয়ের ভিত্তিতে সম্প্রতি এটি জরিপ বলছে প্রতি বছর প্রায় ৯ লাখ পর্যটক বাংলাদেশে ভ্রমণ করতে আসেন। এর মাঝে ৬ লাখ পর্যটক সরাসরি বিদেশি এবং ৩ লাখ পর্যটক প্রবাসী বাংলাদেশি। তবে এর মধ্যে কক্সবাজারে প্রতি বছর কী পরিমাণ বিদেশি পর্যটক আসেন এ নিয়ে সঠিক কোনো নির্ভরযোগ্য পরিসংখ্যান পাওয়া যায়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ আ ম স আরিফিন সিদ্দিক বলেন, ‘সমুদ্র বিজয়কে অর্থবহ করতে সমুদ্রবিষয়ক গবেষকদের ভূমিকা রাখতে হবে। পাশাপাশি আমাদের সমুদ্র সচেতনতা বাড়ানো প্রয়োজন। এক্ষেত্রে সাংবাদিক সংগঠন মেরিন জার্নালিস্ট নেটওয়ার্ক বড় ভূমিকা রাখতে পারে।’
তিনি বলেন, ‘ফ্লোরিডার মিয়ামি বিচ বিশ্বের অন্যতম একটি বিচ। সেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা যাচ্ছে, সিনেমার শুটিং চলছে। হাজার হাজার পর্যটক সেখানে যাচ্ছে।’ অথচ সেই বিচ আমাদের কক্সবাজারের বিচের তুলনায় কিছুই নয়। শুধুমাত্র আমাদের সমুদ্র ব্যবস্থাপনা ও পরিকল্পনাগত সমস্যার কারণে এটা হচ্ছে। এবার একটি সুযোগ এসেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির জনক মুজিবের জন্ম শতবার্ষিকী আসছে। এটাকে সামনে রেখে আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে। যুদ্ধবিধ্বস্থ বাংলাদেশে বঙ্গবন্ধু সমুদ্র উন্নয়নে কী ধরনের পরিকল্পনা গ্রহণ করেছিলেন। সেই সময়ে যুদ্ধবিধ্বস্থ দেশে তিনি বাংলাদেশ পর্যটন করপোরেশন গঠন করেছিলেন। মানতে কষ্ট হয়, আজ যেসব স্থাপনা কক্সবাজার বিচের কাছাকাছি চলে এসেছে, তা যে কতটা অস্বস্তিকর অবস্থা তৈরি করেছে। স্থাপনা থাকতে পারে সেটার একটা লিমিট থাকা উচিত। মুজিববর্ষের অঙ্গীকার নিয়ে কক্সবাজারকে সুন্দর ব্যবস্থাপনার মধ্যে নিয়ে এসে সমুদ্রকে দেশের কল্যাণে, জনকল্যাণে কাজে লাগাতে হবে।’
হোটেল রিগ্যাল প্যালেস এর সিও ফোরকান মাহমুদ বলেন, প্রতি বছর কক্সবাজারে ঠিক কী পরিমাণ বিদেশি পর্যটক এখানে বেড়াতে আসেন এই সম্পর্কিত কোনো শুমারি বা জরিপ হয়েছে কী না তা আমার জানা নেই। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি এখানে বিদেশি পর্যটকের সংখ্যা কোনোভাবেই মোট পর্যটক সংখ্যার শূন্য দশমিক পাঁচ ভাগের বেশি নয়। পর্যটন নগরীতে বিদেশি পর্যটক না আসার কারণ হিসেবে তিনি বলেন, একজন পর্যটকের প্রধান চাহিদা হচ্ছে নিরাপদ সুন্দর একটি বিচ। সৈকতের খোলামেলা পরিবেশে কোনো রকম উটকো ঝামেলা ছাড়াই নিজের মতো করে সময় কাটাতে চান পর্যটকরা। বিচটা যদি পর্যটকবান্ধব না হয় তাহলে বিদেশি পর্যটক কেন দেশি পর্যটকরাও মুখ ফিরিয়ে নেবেন। কক্সবাজার সমুদ্র সৈকতকে পর্যটক উপযোগী করে তোলার জন্য সম্মিলিত প্রচেষ্টা চলছে। বিচের নিরাপত্তা রক্ষায় ট্যুরিস্ট পুলিশ রয়েছে। ট্যুরিস্ট পুলিশের হটলাইন নম্বর সব হোটেল ও বিচের বিলবোর্ডে দেয়া রয়েছে। তবে এই হটলাইন নম্বরটি বড় মোবাইল নম্বর না হয়ে ছোট চার ডিজিটের সহজ সংখ্যায় হলে ভালো হতো। তবে কক্সবাজারকে পর্যটকবান্ধব করার জন্য স্থানীয় মানুষদের মানসকিতার পরিবর্তন হওয়াটা সবচেয়ে জরুরি। এ ব্যাপারে সরকারের মোটিভেশন প্রোগ্রাম প্রয়োজন। এ ছাড়া সৈকতে যে সব ভ্রাম্যমাণ হকার রয়েছে তাদের পরিচয়পত্র দেয়া, বিচের আশপাশে বিভিন্ন ভ্রাম্যমাণ খাবারের দোকানগুলোকে আধুনিক আর্কষণীয় রূপ দিয়ে পর্যটকদের জন্য উপযোগী করে তোলাটাও প্রয়োজন। সব মিলিয়ে আমাদেও দেশকে কক্সবাজারকে পর্যটন নগরী হিসাবে সুন্দও করে বিদেশী পর্যটকরা যেন আসে সেদিকে খেয়াল রাখতে হবে ।
হোটেল মোটেল মাটিক জোন সমিতির সাধারণ সম্পাদক বলেন নানা কারণে কক্সবাজার কখনই বিদেশি পর্যটকদের আগ্রহের তালিকায় ছিল না। আমাদের এই অঞ্চলের মানুষ অনেক বেশি রক্ষণশীল। তাই সমুদ্র সৈকত কেন্দ্রিক পর্যটন স্পটগুলোতে যে ধরনের সুযোগ-সুবিধা সংবলিত বিনোদন ব্যবস্থা থাকা প্রয়োজন কক্সবাজারে তা বরাবরই অনুপস্থিত। এ কারণেই মূলত বিদেশিরা এখান থেকে প্রতিনিয়ত মুখ ফিরিয়ে নিচ্ছেন। আমাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। পর্যটকরা যে এখানকার একটি বড় আয়ের উৎস এ বোধটি সবার মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে।
সরেজমিন অনুসন্ধান ও পর্যটকদের সঙ্গে কথা বলে জানা যায়, কক্সবাজার সমুদ্র সৈকতের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে ভ্রাম্যমাণ হকার। ভ্রাম্যমাণ হকার ও ফটোগ্রাফারদের অনুরোধ-উপরোধে অতিষ্ঠ অধিকাংশ পর্যটক। তার সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে হিজড়াদের চাঁদাবাজি।
কক্সবাজার সমুদ্র সৈকত নিয়ে নিজস্ব অনুভূতি জানাতে গিয়ে ঢাকা থেকে আসা রবিন বলেন, কক্সবাজার বিচটি প্রাকৃতিকভাবেই সুন্দর। দিনের বেলাটি এখানে উপভোগ্য কিন্তু রাতের বেলা একেবারেই নিষ্প্রভ। কক্সবাজারে পর্যটকদের জন্য ‘নাইট লাইফ’ বা রাত্রিকালীন কোনো বিনোদনের ব্যবস্থা নেই। রাত নেমে এলেই কক্সবাজার সমুদ্র সৈকতকে আমার মনে হয়েছে ভূতুড়ে কোনো স্থান।
শুধু রবিন নয়, আরো অনেক পর্যটকরা। তাদের অভিযোগ রাত হলে কক্সবাজারে খাওয়া আর সৈকতে বসে থাকা ছাড়া অন্য কোনো বিনোদন ব্যবস্থা নেই।
তবে কক্সবাজার নিয়ে যে কোনো ধরনের বড় উদ্যোগ গ্রহণের আগে এ সম্পর্কিত গবেষণা ও পরিসংখ্যান করাটা জরুরি বলে মনে করেন দেশের অভ্যন্তরীণ ট্যুর অপারেটর প্রতিষ্ঠান বে বেঙ্গল ট্যুরস লিমিটেডের স্বত্বাধিকারী তোফায়েল আহমদ। তোফায়েল বলেন, আমাদের দেশে শুধু কক্সবাজার সমুদ্র সৈকত দেখতে বিদেশিরা আসেন না। কারণ এরচেয়ে অনেক বেশি সুযোগ-সুবিধা সংবলিত সুন্দর বিচ আমাদের আশপাশের দেশগুলোতেই তারা দেখতে পারেন। মূলত আমাদের দেশে বিদেশিরা আসেন এ দেশের মানুষ, সংস্কৃতি, আদিবাসী এবং আতিথেয়তা উপভোগ করতে। অভ্যন্তরীণ পর্যটন ব্যবসার অভিজ্ঞতা থেকে বলতে পারি, পর্যটন নগরী কক্সবাজারের তুলনায় আমাদের দেশের সিলেট, সুন্দরবন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে বিদেশি ট্যুরিস্টরা অনেক বেশি আগ্রহী। সরকারি হিসাবে বিপুল সংখ্যক ট্যুরিস্ট এ দেশে বেড়াতে আসার কথা বলা হলেও আমার হিসাবে এই সংখ্যা ৩৫ হাজারের বেশি নয়। তাই পর্যটন সংক্রান্ত যে কোনো উদ্যোগ নেয়ার আগে এলাকাটি নিয়ে গবেষণার ভিত্তিতে পূর্ণ পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।
পর্যটন নগরী হিসাবে তা মাথায় রেখে কক্সবাজারের উন্নয়নে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এমনটাই আশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এরই মধ্যে কিছু কার্যক্রম হাতে নিয়েছে সরকার

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.