বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জাতীয় ভোটার দিবস পালিত

জাহাঙ্গীর আলম কাজল নাইক্ষ্যংছড়ি: 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২ মার্চ সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে
নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা অাবু জাফর ছালেহ সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন
থানা’র অফিসার ইনচার্জ( ওসি) অানোয়ার হোসেন, উপজেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: ইমরান, নাইক্ষ্যংছড়ি কলেজের উপাধ্যক্ষ বশির অাহমদ, উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাবমা অাওয়ামীলীগ নেতা ডা: সিরাজুল হক,উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি অাব্দুর সক্তার,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রেজাউল,নির্বাচন অাফিসের কর্মকর্তা ও অফিস সহকারি মোহাম্মদ ইয়াছির অারিফিন, মো: মাছুম পারবেজ, নুরুজ্জামান রনিসহ স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.