দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলা হচ্ছে বন্দিদের

এম. বেদারুল আলম :
“বন্দিরা কাজ করে বন্দিরা শেখায়”। কক্সবাজার জেলা কারাগার যেন দক্ষ শ্রমিক গড়ার প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠছে। বন্দিদের সাজা শেষে জেল থেকে বের হয়ে হাতে কলমে যেকোন কাজ করতে পারে সে বিষয়ে নানামুখি পদক্ষেপ বাস্তবায়ন করছেন জেল সুপার। সরকার বন্দিদের মানবিক উন্নয়নে এবং কারিগরি প্রশিক্ষণ দিয়ে মুক্ত জীবনে ফিরে পরিবারের বোঝা না হয় বরং আর্থিক সহযোগিতা করতে পারে সে বিষয়ে জেলখানায় প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেল সুপার মোকাম্মেল হোসেনর সাথে বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন, নানামুখি উন্নয়ন এবং নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে কাজ করছে কারাগারে দায়িত্বরত অনেক কর্মকর্তারা।
জেল সুপার মোকাম্মেল হোসেন জানান, কক্সবাজার জেলা কারাগারে বর্তমানে বন্দি রয়েছে ৪৫১৯ জন। এদের মধ্য থেকে ২০০ জনকে বাছাই করা হয়েছে যারা বিভিন্ন কাজে দক্ষ। তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন সেলের বন্দিদের প্রশিক্ষণ দিচ্ছে। প্রশিক্ষণের মধ্যে রয়েছে সেলাই কাজ, স্যানেটরি, সুতার কাজ, রাজমিস্ত্রির কাজ, পাইপ ফিটিংস এর কাজ, জেনস পার্লারসহ নানা কারিগরি কাজ। তারা বন্দি জীবন শেষে যেন পরিবারের জন্য আয়ের মাধ্যম হতে পারে সে বিষয়ে নজর দিয়ে বিশেষ করে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বন্দিদের আরো অধিকতর প্রশিক্ষণ এবং দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষক নিয়োগের জন্য ইতোমধ্যে জেল সুপার উর্ধতনমহলে আবেদন করেছেন বলে জানিয়েছেন। ২০০ জন বন্দির সাথে আরো ২০০ জন হেলপার হিসাবে কাজ করে প্রশিক্ষক বৃদ্ধির মাধ্যমে সকলে যেন দক্ষ শ্রমিক হিসাবে গড়ে উঠতে পারে সে ব্যাপারে ও কাজ চলছে। বন্দিরা কাজ করবে বন্দিরা শিখবে এটিই মুল প্রতিপাদ্য। জেল সুপার জানান, মানবিক মূল্যবোধ সৃষ্টিতে বিশেষ করে দাগি অপরাধিরা যাতে পুণরায় একই পথে পা না বাড়ায় সে বিষয়ে নীতি আর্দশ ও ধমীর্য় শিক্ষা ও দেয়া হচ্ছে বন্দিদের। জেলের অভ্যন্তরে থাকা বন্দিদের আবাসন প্রতিষ্ঠান নতুনকুড়ি, হিমছড়ি-সৈকত, কর্ণফূলী ভবন, বাঁকখালী ভবন, মাতামুহুরী ভবন, সাগর ভবন, বিশেষ সেল ও মহিলা বন্দিদের ভবনে সপ্তাহে ৫ দিন নৈতিক শিক্ষার উপর বিশেষ প্রশিক্ষণ ও বক্তৃতা দেওয়া হয় যাতে বন্দিদের মানসিকতার পরিবর্তন ঘটে। ভালো পথে ফিরে আসে, নৈতিক চরিত্র উন্নত হয় সে বিষয়ে বিশেষ কর্মসূচি পরিচালিত হচ্ছে জেলখানায়।
বন্দিদের সাথে স্বজনদের সাক্ষাতের জন্য চলছে নানামুখি পদক্ষেপ। বিনা পয়সায় বন্দির স্বজনরা যাতে সহজে সাক্ষাৎ করতে পারেন সে ব্যাপারে গ্রহন করা হয়েছে নানা উদ্যোগ। ইতোমধ্যে তা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান জেল সুপার। চলমান কর্মসূচির মধ্যে মাত্র ১৫ মিনিটে ১ ব্যাচে ১৬ জন বন্দি স্বজনদের সাথে সাক্ষাতের সুযোগ পাচ্ছে। শুক্রবারসহ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বন্দির স্বজনরা বিনা পয়সায় সাক্ষাতের সুযোগ গ্রহন করছে বলে জানান জেল সুপার। আগে মোটা টাকার বিনিময়ে ‘বিশেষ কল’ নাম দিয়ে বন্দিরা স্বজনদের সাথে দেখা করার সুযোগ পেত যেটি দূর্নীতির অন্যতম অনুসঙ্গ ছিল জেল খানায় সেটি বিলুপ্ত করেছেন বলে জানিয়েছেন জেল সুপার।
জেলা কারাগারের বন্দিদের খাবার নিয়ে দীর্ঘদিন নানা অনিয়মের কথা শোনা গেলেও এবার কিছুটা স্বচ্ছতার কথা জানিয়েছেন জেল সুপার। ১ জন বন্দির জন্য ১ বেলায় ২৪৭ গ্রাম ভাত, ২৯১ গ্রাম সবজির সাথে মাছ/ মাংস দেয়া হয় প্রতিদিন। সকালে ৪ দিন করে দেয়া হয় রুটি ও সবজি, ১দিন দেয়া হয় রুটি এবং সুজির হালুয়া, ২ দিন খিচুড়ী দেওয়া হচ্ছে বলে জানান জেল সুপার। প্রতি রাতে যে ১ বেলা মাছ ও মাংস ও দেয়া হয় বলে তিনি যোগ করেন।
জেল সুপার মোকাম্মেল হোসেনের দাবি কক্সবাজার জেলখানা হবে দক্ষ শ্রমিক তৈরির প্রতিষ্ঠান এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন বন্দি তৈরির কারখানা। তিনি ইতোমধ্যে গৃহিত এসব প্রকল্প বাস্তবায়ন করে সুফল পাচ্ছেন বলেও দাবি করেন।
উল্লেখ্য, ইতোপূর্বে কক্সবাজার জেলখানার সাবেক সুপার জেলা কারাগারকে আর্থিক দূর্নীতির ভাগাড়ে পরিণত করেন। যার প্রেক্ষিতে সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত টিম তদন্তে সত্যতা পেয়ে তাকে শাস্তিমূলক বদলী করেন। বর্তমান জেল সুপার অতীত থেকে শিক্ষা নিয়ে যদি সত্যিকার অর্থে গৃহিত পদক্ষেপ পরিপূর্ণরুপে বাস্তবায়ন করতে পারে তাহলে জেলা কারাগার হবে একটি অন্যন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং বাংলাদেশের রোল মডেল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.