প্রেস বিজ্ঞপ্তি।
কক্সবাজার বদর মোকাম জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ভাষা সৈনিক আলহাজ্ব নুরুল হুদা চৌধুরী শুক্রবার ২৮ ফেব্রুয়ারী বেলা ১ টার দিকে চট্টগ্রাম শহরের পার্কভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের প্রথম নামাজে জানাজা চট্টগ্রাম শহররের চট্টেশ্বরী জামে মসজিদ প্রাঙ্গনে শুক্রবার ২৮ ফেব্রুয়ারী মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ২৯ ফেব্রুয়ারী আসরের নামাজের পর কক্সবাজার শহরের ঈদগাহ ময়দানে দ্বিতীয় এবং শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি থেকে আলহাজ্ব নুরুল হুদা চৌধুরী উক্ত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ৩ কন্যা রেখে যান।
কক্সবাজারের প্রবীণ এই মুরব্বি দীর্ঘদিন ধরে বাধর্ক্যকনিত কারণে অসুস্থ থাকায় দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে আইসিইউতে নেয়া হয়। আলহাজ্ব নুরুল হুদা চৌধুরী রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহসভাপতি হিসাবে অনেক দিন দায়িত্ব পালন করেন। তিনি একজন ভাষা সৈনিক এবং বিবিসি বাংলাদেশ ডটকমের চেয়ারম্যান ছিলেন।
| |

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.