মোহাম্মদ নেজাম উদ্দিন,কক্সবাজার।
বাংলাদেশে রোহিঙ্গারা এসেছে ২০১৭ সালে ৭ লাখের মতো, এর আগে আরো ৫ লাখ রোহিঙ্গা এদেশে অবস্থান করছিল। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর ঢল শুরু হওয়ার কিছু দিনের মধ্যেই বিভিন্ন জঙ্গী সংগঠন রোহিঙ্গা ক্যাম্পে মাথাছাড়া দিয়ে উঠে। আরএসও, আরাকান আর্মি, আরসা ও আলইয়াকিন নামের অনেক সশস্ত্র গ্রæপের নাম ভাঙ্গিয়ে ওঠে আসতে শুরু করে তারা। তখন অভিযোগ ওঠে, শরণার্থীদের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিচ্ছে ওই সন্ত্রাসী গ্রæপের সদস্যরা। অনুসন্ধানে জানা গেছে, উল্লেখিত দলগুলোর বাংলাদেশে তেমন অস্তিত্ব না থাকলেও এ মুহূর্তে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে রাজত্ব কায়েম করছে আলইয়াকিন নামের সন্ত্রাসী গ্রæপটি। এই দলের কারণে প্রায়শই ঘটছে হত্যাকান্ড থেকে শুরু করে সব ধরনের জঘন্য অপরাধ।
কিছুদিন আগে যুবলীগ নেতা ওমর ফারুক হত্যার পিছনেও আলইয়াকিন বাহিনী জড়িত বলে অভিযোগ উঠে। একাধিক সূত্রে জানা গেছে, টেকনাফ-উখিয়ার ৩২টি ক্যাম্পেই রাজত্ব করছে আলইয়াকিন বাহিনীর সদস্যরা। দিনের বেলা সাধারণ রোহিঙ্গার বেশ ধরে থাকলেও সন্ধ্যার পরে ভয়ঙ্কর হয়ে ওঠে তারা। প্রতিটি ক্যাম্পে ২০-২৫ জনের ১৬-৩০ বছর বয়সী যুবকদের একটি করে গ্রæপ টহল দিতে থাকে সারাক্ষণ। নিজেদের স্বার্থের বিরুদ্ধে গেলে খুন করতেও পিছপা হয় না তারা। একই সঙ্গে যে সব রোহিঙ্গার আর্থিক অবস্থা একটু ভালো তাদের অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়। চাহিদা মতো টাকা না পেলে অপহরণকারীকে খুন করে গুম করে ফেলা হয়। এখানেই শেষ নয়, মিয়ানমার থেকে নিয়মিত বড় বড় ইয়াবার চালানও আনছে আলইয়াকিনের সদস্যরা। লুট করছে স্থানীয়দের গরু-ছাগল থেকে শুরু করে মূল্যবান সম্পদ।
২০১৯ সালের ২৫ আগস্ট সংবাদ মাধ্যম সুত্রমতে দুই বছরে রোহিঙ্গা শিবিরে নিজেদের অভ্যন্তরীণ দ্বন্ধে নিহত হয়েছেন ৪৩ জন রোহিঙ্গা। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে ৩২ রোহিঙ্গা। মিয়ানমার
সেনাবাহিনীর নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশের প্রবেশের পর ডাকাতি, অপহরণ, ধর্ষণ, চুরি, মাদক ও মানবপাচারসহ রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলা হয়েছে ৪৭১টি। স্থানীয়দের দাবি, টেকনাফ-উখিয়ার প্রভাবশালী মহল ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে আলইয়াকিন বাহিনীর। বিভিন্ন উছিলায় পরের জমি দখল করতেও ব্যবহার করা হচ্ছে, তবে এ ব্যাপারে কোন সঠিক তথ্য পাওয়া যায়নি। আবার স্থানীয়রা রোহিঙ্গাদের কোনো কথা না শুনলে মুহূর্তের মধ্যে
দলবেঁধে হাজির হয় তারা। পুলিশ সূত্রে জানা গেছে, গত দুই বছরে টেকনাফ ও উখিয়াতে ৪২টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এগুলোর বেশির ভাগের সঙ্গেই আলইয়াকিন বাহিনী জড়িত বলে জানা গেছে।
৪, ৯, ১০, ২৬ ও ২৭ নম্বর ক্যাম্পের বেশ কয়েকজন রোহিঙ্গা নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ২০১৭ সালে তারা যখন বাংলাদেশে আসে তখন আলইয়াকিন বাহিনীর অস্তিত্ব থাকলেও অতটা তৎপর ছিল না তারা। কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এখন তারা সুসংগঠিত। প্রতিটি ক্যাম্পের পাশেনির্জন এলাকা কিংবা পাহাড়ের চূড়ায় আস্তানা তৈরি হয়েছে তাদের। মূলত ১৬-৩০ বছর বয়সী যুবকদের প্রশিক্ষণের জন্য নিয়ে যাওয়া হয় সেখানে। এক মাসের বাধ্যতামূলক প্রশিক্ষণ শেষে তাকে আবার ক্যাম্পে পাঠিয়ে দেয়া হয়। বর্তমানে প্রতি ক্যাম্পেই কমপক্ষে ২৫ জন আলইয়াকিন সদস্য অবস্থান করছে। দিনের বেলায় নীরব থাকলেও রাতের বেলায় শুরু হয় এদের কার্যক্রম। গতমাসের(৩ জানুয়ারি) নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ঘটনায় আহত হয়েছেন ১৩ জন। গত প্রায় দুই বছরে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডকে ঘিরে শুধু অভ্যন্তরীণ কোন্দলেই নিহত হয়েছেন অর্ধশত রোহিঙ্গা, আহত হয়েছেন অনেক। গত ৪ই ফেব্রæয়ারীর ঘটনায় আহতরা হয়েছিলেন, নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের শওকত (১৯),আবুল হোসেন (২২),বশির আহমেদ (৩২), মো. হোসেন (২৩), জুবায়ের (১৮), জিয়াদুল (১২),মো. হাসান, আব্দুল গনি (২৪) ও ফারুক(৮)। বাকিদের নাম এখনও জানা যায়নি। কয়েকজন প্রত্যক্ষদর্শী রোহিঙ্গা জানান, নয়াপাড়া ক্যাম্পের কাপড় ব্যবসায়ী নুর নবী’র কাছে চাঁদা দাবি করে রোহিঙ্গা ডাকাত জকির ও আমান উল্লাহসহ একদল সশস্ত্র বাহিনী। এসময় তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে রোহিঙ্গা সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ১৩ জন রোহিঙ্গা গুলিবিদ্ধ হন। আহতদের স্থানীয় নয়াপাড়া গণস্বাস্থ্য ক্লিনিকে ভর্তি করার পর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ৯ জনকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। গেল বছরের ২৪ আগস্ট টেকনাফের জাদিমুরা এলাকায় হ্নীলা ইউনিয়ন যুবলীগের ৯নং ওয়ার্ড সভাপতি ও জাদিমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওমর ফারুককে (২৪) গুলি করে হত্যা করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে মাঝেমধ্যেই গ্রেফতার হচ্ছেন তারা।
এদিকে কক্সবাজারে এই মাসের আইনশৃঙ্খলা রক্ষা কমিটির বিশেষ সভায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, রোহিঙ্গাদের নিয়ে আমি অন্ধকার ছাড়া আর কিছুই দেখি না। এরইমধ্যে যেভাবে ক্রাইমে জড়িয়ে যাচ্ছে। এটি কন্ট্রোল করা না গেলে অবস্থা ভয়াবহ হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এই সংকট মোকাবেলা করতে হবে। রোববার (২৩ ফেব্রæয়ারী) সকালে কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার মো. শাহজাহান বলেন, রোহিঙ্গা শিবিরে
অস্ত্রের মহড়া চলছে। অস্ত্রের মহড়ায় যারা নেতৃত্ব দিচ্ছেন তারা হচ্ছেন ক্যাম্পের চেয়ারম্যান। রোহিঙ্গারা ভোটের মাধ্যমে এই চেয়ারম্যানদের নির্বাচিত করেন। রোহিঙ্গা ক্যাম্পে আবার কিসের নির্বাচন, কিসের চেয়ারম্যান সেটা আমার বুঝে আসে না। সাধারণ রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ করে চেয়ারম্যানরা, চেয়ারম্যানদের নিয়ন্ত্রণ করে ক্যাম্প ইনচার্জরা আর ক্যাম্প ইনচার্জদের নিয়ন্ত্রণ করে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। অর্থ্যাৎ মনে হচ্ছে যে, আরআরআরসি’র কোন জবাবদিহিতা নেই। এনজিওদের সাথে
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের মধুচন্দ্রিমা চলে।
উখিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী আক্ষেপ নিয়ে
বলেন, রোহিঙ্গা ক্যাম্প থেকে মাত্র দুই কিলোমিটার দূরে আমার বাড়ি। আমার একটাই দাবী, রোহিঙ্গা ক্যাম্পে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে মনে হচ্ছে ভাসানচরে যে পুর্নবাসনের জন্য আবাসনগুলো গড়ে তোলা হয়েছে সেগুলোতে আমাদেরকে নিয়ে যাওয়া হোক। রোহিঙ্গাদেরকে উখিয়া দিয়ে দেওয়া হোক। দিনদিন তারা যেভাবে সংগঠিত হচ্ছে, ক্যাম্প ম্যানেজম্যান্ট, এনজিও এবং রোহিঙ্গা এটা থেকে কিভাবে উত্তোরণ হবে আমি জানি না। এখান থেকে উত্তোরণের জন্য একটি করণীয় নির্ধারণ করার জন্য। আমরাও এদেশের মানুষ। আমাদেরকে এই আপদ থেকে রক্ষা করুন।
ডিজিএফআই’র কর্ণেল জিএস আবুজার আল জাহিদ বলেন, বর্তমানে
১২৭৩ জন রোহিঙ্গা কারাগারে আছে। একারণে কক্সবাজার কারাগারে ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। এর ফলে এখান থেকে বান্দরবানেও নিয়ে যেতে হয়। কিন্তু তারপরও ধারণ ক্ষমতার অনেকগুণ বেশি। কারাগারে তাদের জন্য পৃথক স্থান করা দরকার। তাদের যে মামলাগুলো আছে সেগুলো পরিচালনার জন্য পৃথক ট্রাইবুন্যাল করার উদ্যোগ নিতে হবে সরকারকে। পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের সবচেয়ে বড় আশঙ্কা। তবে বেকার থাকার কারণে তাদের কেউ
কেউ অপরাধে জড়াচ্ছে। জঙ্গিবাদসহ সবকিছু নিয়ন্ত্রণে আছে। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে এখন পর্যন্ত ৬৪ জন সন্ত্রাসী,
মাদক কারবারি মারা গেছেন।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কক্সবাজারের অঞ্চলের দায়িত্বে থাকা র্যাব ১৫্ অধিনায় উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, এসবের কেন্দ্রে রয়েছে নিষিদ্ধ মাদক ইয়াবার ব্যবসা ও তার টাকা ভাগাভাগি। এখানে কিছু কিছু
ডাকাত গ্রুপ আছে যারা ইয়াবার ব্যবসার সাথে জড়িত। রোহিঙ্গারা নিজেরা নিজেরা যখন মারামারি করে তখন এই ইয়াবার ব্যবসার টাকা-পয়সা ভাগাভাগি নিয়েই বেশিরভাগ মারামারি করে এবং আধিপত্য বিস্তাারের চেষ্টা করে

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.