বান্দরবানের নাইক্ষ্যংছড়ির আনোয়ার বাঁশখালীতে ইয়াবাসহ আটক

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি: 

পাবর্ত্য বান্দবানের নাইক্ষংছড়ি উপজেলার আনোয়ার হোসেন নামের এক মাদক পাচারকারী চট্রগ্রামের বাঁশখালী থানা পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী সন্ধায় এসআই মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ পুইছড়ির ফুটখালী ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৭শত পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে আটক করে।আটককৃত আসামী নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গ্রামের মৃত মো; কাসেম ছেলে মোঃ আনোয়ার হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্রগ্রামে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ( ওসি) রেজাউল করিম।
তিনি জানান,তাঁর বিরুদ্ধে বাঁশখালী থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
যার মামলা নং -২৬-২৫-০২-২০ইংরেজী।
এদিকে গত ২৩ই ফেব্রুয়ারি নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চাকঢালার মো: মনছুর অালীর পুত্র ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ মোঃ ফয়েজ উল্লাহ ও একই এলাকার মৃত রশিদ আহম্মেদের পুত্র মোঃ আব্দুল গফুর কে ৩০ হাজার ইয়াবাসহ কক্সবাজার-টেকনাফ সড়কে র‍্যাব- ১৫ এর হতে অাটক হয়েছিল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.