কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ শামলাপুরে প্রকাশ্যে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে আব্দুল মাবুদ নামে এক ব্যবসায়ীকে। হত্যাকান্ডের ১৬ দিন অতিবাহিত হয়ে গেলেও কোন আসামী আটক না হওয়ায় হতাশ ও ক্ষোব্ধ এলাকাবাসী। হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে প্রায় ৩ হাজার লোক মানববন্ধন করে।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) শামলাপুরের বাহারছড়া বাজারে বিশাল মানববন্ধনে লোকজন ব্যানার-ফেস্টুন হাতে হত্যাকারীদের গ্রেফতারের দাবী তুলে। মানববন্ধনে প্রশাসনের অবহেলার কারণেই হত্যাকারীরা ধরা-ছোয়ার বাহিরে রয়েছে বলে অভিযোগ তুলে বক্তরা। এসময় নিহত আব্দুল মাবুদের ছোট্ট শিশু কান্না করে বাবার বিচার চাইলে পুরো পরিবেশটি শোকাহত হয়ে উঠে। বেশিরভাগ লোকই কান্না করেন। প্রশাসনের কাছে সবার দাবী দ্রুত সময়ের মধ্যে যেন এই হত্যার বিচার হয়। নয়ত সন্ত্রাসীরা একের পর এক খুন করতে থাকবে।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারী সকাল ১০টার দিকে জমির বিরোধকে কেন্দ্র করে ওই এলাকার জামাল উদ্দিন নেতৃত্বে একদল লোক আবদুল মাবুদসহ তার ৫ ভাইয়ের উপর হামলা চালায়। আহতদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকি’সাধীন অবস্থায় ঘটনার দুই দিন পর ৮ ফেব্রুয়ারী আবদুল মাবুদ মারা যান। এই ঘটনায় টেকনাফ থানায় হত্যা মামলা দায়ের করা হলেও আজ অবধি কোন আসামী আটক হয়নি।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.