কক্সবাজার মহেশখালীতে ১৫টি মেগা প্রকল্প বাস্তবায়ন হলে সিঙ্গাপুরের আদলে হবে মাতারবাড়ী

এম,নুরুল কাদের মহেশখালী কক্সবাজার থেকে।

বাঙ্গালী অফিসারদের কারণে বঞ্চিত স্থানীয়রা..

ছালাম কাকলী:জানান, মাতারবাড়ীতে ২টি কয়লা বিদ্যুৎ প্রকল্প সহ পুরো মহেশখালীতে ১৫টি মেগা প্রকল্প বাস্তবায়ন করার জন্য সরকার একের পর এক ভূমি অধিগ্রহনের কাজ সম্পন্ন করছে। তৎমধ্যে মাতারবাড়ীতে শুরু হয়েছে কয়লা বিদ্যুৎ প্রকল্পে বিভিন্ন অবকাঠামো নির্মাণের কাজ। এতদ্ সংঙ্গে যুক্ত হচ্ছে গভীর সমুদ্র বন্দর ও।

অন্যদিকে মহেশখালী হবে ডিজিটাল আইল্যান্ড। সিঙ্গাপুরের আদলে হবে মাতারবাড়ী। তবে সরকারের এ বহুমুখী পরিকল্পনায় মাতারবাড়ী সহ মহেশখালী বাসী সাড়া দিলে ও প্রকল্পে কর্মরত কথিত কয়েকজন বাঙ্গালী অফিসারের কারণে কর্মহারা মাতারবাড়ী ও ধলঘাটাবাসী দিন দিন ফুঁসে উঠছে আর্ন্তজাতিক ঠিকাদারী প্রতিষ্ঠান পেন্টাশনের এডমিন অফিসার আনোয়ার, শাহারিয়া ও শাহ নেওয়াজের বিরুদ্ধে।

তিন দিকে সাগর ও এক দিকে কুহেলিয়া নদী দ্বারা পরিবেষ্টিত মাতারবাড়ী ইউনিয়ন। বাংলাদেশের মধ্যে সবচেয়ে ঘন বসতিপূর্ণ ইউনিয়ন হচ্ছে মাতারবাড়ী। এ ইউনিয়নে লোকজনের চেয়ে বসতি পূর্ণ জায়গা অপ্রতুল হলেও দুপাশে হচ্ছে ২টি কয়লা বিদ্যুৎ প্রকল্প।

এ ২টি প্রকল্প বাস্তবায়নের জন্য পৃথকভাবে অধিগ্রহণ করা হয়েছে ২ হাজার ৬ শত ১৪ একর লবণ ও চিংড়ি ভূমি। এতে বিভিন্ন পেশার ১০ হাজার লোক বিভিন্ন ভাবে কর্মহারা হয়ে পড়েছে।

স্থানীয়দের অগ্রাধিকার ভিত্তিতে চাকুরী ও শ্রমিক নিয়োগ দেয়ার কথা থাকলে ও বর্তমানে স্থানীয়দের কোন ধরণের সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে না। এ অভিযোগ মাতারবাড়ী বাসীর। নাম প্রকাশে অনিচ্ছুক মাতারবাড়ীর কয়েকজন সাব-ঠিকাদার জানান, জাপানী সংস্থা জাইক্যার অর্থায়নে নির্মাণাধীন প্রকল্পে দেশী-বিদেশী আর্ন্তজাতিক মানের ১২টি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে।

আবার এ সব ঠিকাদারী প্রতিষ্ঠান তাদের নেয়া কাজ খন্ড খন্ড করে স্থানীয় বিভিন্ন ঠিকাদারের মাধ্যমে বিভিন্ন অবকাঠামো নির্মাণের কাজ করে যাচ্ছে। স্থানীয় সাব-ঠিকাদাররা অবকাঠামো নির্মাণের ওয়ার্ক অর্ডার পেলে স্থানীয় শ্রমিক দিয়ে এসব কাজ সম্পন্ন করে থাকেন। কিন্তু আর্ন্তজাতিক মানের বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানে কর্মরত বাঙালী & nbsp; অফিসাররা চাকুরী করার সুবাদে টেন্ডারের কাজ তাদের নিজস্ব লোকজনের মালিকানাধীন এন্টারপ্রাইজের নামে বাগিয়ে নিচ্ছে।

শুধু তা নয়, মোটা অংকের বিনিময়ে চাকুরী দিচ্ছে বহিরাগতদের। ফলে স্থানীয়রা চাকুরী থেকে বঞ্চিত হচ্ছে। অপরদিকে স্থানীয় শ্রমিকরা ও কাজ পাচ্ছে না প্রকল্পে। বেশীর ভাগই অভিযোগ উঠেছে পেন্টাশনের এডমিন অফিসার আনোয়ার, শাহারিয়া ও শাহনেওয়াজের বিরুদ্ধে। মাতারবাড়ীর কয়েকজন সাব-ঠিকাদার জানিয়েছেন লাইন এন্ড সেভ কোম্পানী লিঃ থেকে সম্প্রতি চাকুরী চ্যুত করা ৪০ জন লোকের পরিবর্তে & nbsp; প্রতি জন থেকে ৫০ হাজার টাকা করে উৎকোস নিয়ে লোক নিয়োগ দিয়েছেন আনোয়ারের নেতৃত্তাধীন ঐ সিন্ডিকেট।

ঐ সিন্ডিকেটের বিরুদ্ধে একই অভিযো উঠেছে ১২নং ক্যান্টিনের ক্যাটারী ম্যান নিয়োগের ব্যাপারে। এমনকি ঐ সিন্ডিকেটের কারণে স্থানীয় এন্টারপ্রাইজের মালিকরা কাজ না পাওয়া স্থানীয় শ্রমিকরা ও বেকার হয়ে পড়েছে। এদিকে অভিযুক্ত আনোয়ার থেকে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.