গর্জনিয়া ইউনিয়নের সাবেক ইউ,পি সদস্য নুর আহমদ মেম্বারের সহধর্মিণী রাজিয়া বেগমের ইন্তেকাল

প্রেস বিজ্ঞাপ্তিঃ-

গর্জনিয়া ইউনিয়নের পূর্ব বোমাংখিল এলাকার সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য, মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সফল সাবেক সভাপতি,মরহুম নুর আহমদ মেম্বারের সহধর্মিণী, আমার শ্রদ্ধেয়া দাদী ও মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক -অভিভাবক সমিটির সম্মানিত সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার গোলাল আহমদ ছিদ্দিক এর গর্ভধারিনী আম্মাজানঃ- রাজিয়া বেগম (৮০)চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আজ ২০ ফেব্রুয়ারী বিকাল ৩.৩০ ঘটিকায় ইন্তেকাল করেছেন। ( ইন্না-লিল্লাহি অইন্না ইলাহি রাজেউন)।

আগামী কাল ২১ ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকায় মরহুমার পূর্ববোমাংখিলস্হ কবরস্থানে দাফন অনুস্টিত হবে।
মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেনঃ-মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ।

এক শোক বার্তায়ঃ- মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম হুমায়ুন কবির, প্রধান শিক্ষক মাস্টার এনামুল হক,সহ সভাপতি আলেয়া আক্তার,বিদ্যুৎসাহী সদস্য গোলজার বেগম,অভিভাবক সদস্য ডাঃ মোঃ আইয়ুব, বদিউল আলম, সেতারা বেগম, উচ্চ বিদ্যালয় প্রতিনিধি মাস্টার সুকুমার বড়ুয়া ও সহকারি শিক্ষিকা তাজমিন জাহান লুৎফা প্রমুখ বলেন, মহিয়সী নারী বেগমজান একজন ধর্মপ্রিয়, শিক্ষানুরাগী ও পরোপকারী মহিলা ছিলেন।তার মৃত্যুতে মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় একজন অভিভাবক হারালো।

শোক বার্তায় বিবৃতিদাতারা মরহুমার আত্নার মাগফেরাত কামনা কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.