কক্সবাজারে সাংবাদিকদের সাথে বাংলাদেশ প্রেস কাউন্সিলএর মতবিনিময়

কক্সবাজারে ১৯ই ফ্রেরুয়ারী (বুধবার) সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল এর আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সাথে সার্কিট হাউসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সচিব ( যুগ্মসচিব) মোঃ শাহ আলম।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন     বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ  উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি  বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সদস্য ইকবাল সোবহান চৌধুরী, কক্সবাজার  প্রেস ক্লাব সভাপতি  মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান মোল্লা প্রমুখ  ।

স্থানীয় সাংবাদিকদের মধ্যে  বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিবেদক তোফায়েল আহমেদ, প্রথম আলোর কক্সবাজার প্রতিবেদক আব্দুল কুদ্দুস রানা, দৈনিক সকালের কক্সবাজার এর সম্পাদক ফরহাদ ইকবাল, আর টিভির জেলা প্রতিনিধি সাইফুর রহিম শাহিন, সিবিএন এর বার্তা সম্পাদক ইমাম খাইর, দৈনিক সৈকত এর নির্বাহী সম্পাদক আনছার হোসেন,নয়া দিগন্তের জেলা প্রতিনিধি জি এম আশেক উল্লাহ ।

মতবিনিময় সভায়  স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন  এবং তা নিরসনের  অনুরোধ জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.