কক্সবাজারে ইয়াবা পাচারকালে কলেজ ছাত্রসহ আটক-২

মোহাম্মদ নেজাম উদ্দিন,কক্সবাজার।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা অফিসের একটি টিম ভিন্ন ভিন্ন অভিযান চালিয়ে মহিলা ও এক কলেজ ছাত্রকে ইয়াবাসহ আটক করেছে।
২ই ফ্রেরুয়ারী (রবিবার) কক্সবাজার সদর থানাধীন লিংকরোড ফরেস্ট চেক পোস্ট সংলগ্ন জনৈক আইনজীবীর বাড়ির চতুর্থ তলায় অভিযান চালিয়ে হুমাইরা খাতুন নামের এই মহিলাকে আটক করা হয়।এদিকে একইদিনে কক্সবাজার সরকারি কলেজে স্নাতকে অধ্যয়নরত ছাত্র গিয়াস উদ্দিন খোকনকে ৭৭০০ ( সাত হাজার সাতশত) পিস ইয়াবাসহদুইজনের কাছ থেকে মোট ১৩৭০০পিছ ইয়াবাসহ তাদের দুইজনকে ভিন্ন ভিন্ন জায়গা অভিযান চালিয়ে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কক্সবাজার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কক্সাজার তথ্য কর্মকর্তা সোমেন মন্ডল জানান, ধৃতদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে গত সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.