মুহিব উল্লাহ মুহিবঃ
চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ কক্সবাজার সরকারি কলেজের বাংলা বিভাগ কর্তৃক সম্মান ১৯-২০ইং শিক্ষাবর্ষ,মাস্টার্স ১৯-২০ ইং শিক্ষাবর্ষের নবীন বরণ,সম্মান ১৫-১৬ শিক্ষাবর্ষ,মাস্টার্স ১৭-১৮ ইং শিক্ষাবর্ষের বিদায় সংবর্ধণা ও আবির উৎসব মুক্তমঞ্চে সম্পন্ন হয়। অনুষ্ঠান শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ মধ্য থেকে পাঠ করা হয়।বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মুজিবুল হক চৌধুরীর সভাপতিত্বে রোহেনা পারভীন তাইরিন ও সিফাত আর নুরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষা পরিষদের সহ সম্পাদক এবং হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শেখ দিদারুল আলম,রাষ্ট বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান গিয়াস উদ্দিন,রসায়ন বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বিপ্লব কান্তি পাল, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সোলতান আহমদ,প্রভাষক হ্লাছেনবু,খণ্ডকালীন শিক্ষক শামীম হোছাইন ছিদ্দিকী,মনজুর সাঈদ,রফিকুল ইসলাম জুয়েল আরো অনেকেই। নবীন বরণ ও বিদায় সংবর্ধণা শেষে জাঁকজমকপূর্ণভাবে দ্বিতীয় পর্বে কৃষ্টি অনুষ্ঠান আয়োজন করা হয়।গান,নিত্য,আবৃত্তি, আধুনিক গান,লোকগীতি,পল্লিগীতি,কৌতুক, পুঁথি ইত্যাদি ছাত্র- ছাত্রীদের অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.